আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

বন্দরবাজারে চালক ‘খুনের’ ঘটনায় স্ত্রীর মামলা

বন্দরবাজারে চালক ‘খুনের’ ঘটনায় স্ত্রীর মামলা

সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশাচালকের মারধরে আরেক চালকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। নিহত চালক আমিরুল ইসলামের স্ত্রী হেলেন বেগম বাদী হয়ে আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে হত্যা মামলা দায়ের করেছেন।

মামলায় একমাত্র আসামি করা হয়েছে আলমগীর হোসেনকে (৩৫)। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার কালিকুচ্চ গ্রামে। বেশ কিছুদিন ধরে তিনি সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় বসবাস করছেন। অন্যদিকে, নিহত আমিরুল ইসলামের (৩৪) বাড়ি সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন কান্দিগাঁওয়ে। ওই গ্রামের মৃত ইদন মিয়ার ছেলে তিনি। তবে আমিরুল জালালাবাদের টুকেরবাজার এলাকার ঘোপাল গ্রামে বসবাস করছিলেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।

তিনি জানান, নিহত চালকের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। একমাত্র আসামি আলমগীর হোসেনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জানা গেছে, গতকাল বুধবার রাত ১০টার দিকে বন্দরবাজারস্থ প্রধান ডাকঘরের সামনে একজনের গাড়ির সাথে আরেকজনের গাড়ি লেগে যাওয়া নিয়ে আমিরুল ইসলাম ও আলমগীর হোসেনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুজনে মারামারিতে জড়িয়ে পড়েন। ওই সময় আমিরুলকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন আলমগীর। এতে অজ্ঞান হয়ে পড়েন আমিরুল।

মারামারির খবর পেয়ে বন্দরবাজার ফাঁড়ি থেকে পুলিশ সদস্যরা এসে অজ্ঞান আমিরুলকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই জনতা আলমগীরকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত