আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিলেট শহীদ মিনার ভাড়া দেওয়া নিয়ে বিতর্কের মুখে মেয়র

সিলেট শহীদ মিনার ভাড়া দেওয়া নিয়ে বিতর্কের মুখে মেয়র

পতাকা উত্তোলন বা জাতীয় সঙ্গীত গাওয়ার মতো অনুষ্ঠানের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ব্যবহার করতে গেলেও ভাড়া দিতে হবে সিলেট সিটি করপোরেশনের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

শুক্রবার বিকেলে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এক বিবৃতিতে বলেন, ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত এ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকার কথা। এটি রক্ষণাবেক্ষণ এবং সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে স্থানীয় প্রশাসন। কিন্তু এর বিনিময়ে কোনো ধরনের ভাড়া বা অর্থ কারো কাছ থেকে নেয়ার সুযোগ নেই।

তারা বলেন, গণমাধ্যমের মাধ্যমে তারা জেনেছেন- মার্চ মাস থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ব্যবহার করতে গেলে নির্ধারিত হারে ভাড়া দিতে হবে বলে জানিয়েছে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট শাখা। এটি বীর ভাষা শহীদদের প্রতি অসম্মান এবং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী বলে মনে করে উদীচী।

বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, শহীদ মিনার প্রাঙ্গণে এটিএম বুথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে। এর মানে দাঁড়াচ্ছে, শহীদ মিনারের মতো পবিত্র প্রাঙ্গণকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের পাঁয়তারা চলছে। শুধু তাই নয়, উন্মুক্ত প্রাঙ্গণগুলোর ভাড়া নির্ধারণ করে সীমাবদ্ধ করার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় ভাস্বর, প্রগতিশীল, অসাম্প্রদায়িক ভাবধারার সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সংকুচিত করার হীন চক্রান্ত চলছে বলেও মনে করে উদীচী।

অবিলম্বে এ ধরনের সিদ্ধান্ত প্রত্যাহার এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারকে সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার দাবি জানান তারা।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত