আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে তিন পয়েন্টে বিএনপির পদযাত্রা, নেতাদের দায়িত্ব বন্টন

সিলেটে তিন পয়েন্টে বিএনপির পদযাত্রা, নেতাদের দায়িত্ব বন্টন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগরী এলাকায় পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। আজ শনিবার বিকাল ৩টায় এই পদযাত্রা কর্মসূচি শুরু হবে। মহানগরীর তিনটি পয়েন্ট থেকে বের হবে পদযাত্রা। এসব পদযাত্রায় বিএনপির কেন্দ্রীয় নেতারা নেতৃত্ব দেবেন। এ কর্মসূচির জন্য নেতাদের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে।

বিএনপি জানিয়েছে, গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন আয়োজন, খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবে আজ মহানগরী এলাকায় পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। মহানগর বিএনপি সূত্র জানায়, সিলেট মহানগরীর মদিনা মার্কেট, ক্বিনব্রিজের মুখ (দক্ষিণ সুরমার অংশ) এবং খাসদবির এলাকা থেকে একযোগে বিকাল ৩টায় পদযাত্রা বের করা হবে। এজন্য নেতাদের তিনটি গ্রুপে বিভক্ত করা হয়েছে।

প্রথম গ্রুপে মদিনা মার্কেট এলাকায় থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপি নেতা জি কে গউছ, কলিম উদ্দিন আহমদ মিলন, আব্দুল কাইয়ুম জালালী পংকী, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী ও অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী প্রমুখ।

দ্বিতীয় গ্রুপে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, শাম্মী আক্তার, নাসির উদ্দিন চৌধুরী, আবুল কাহের শামীম, এম নাসের রহমান ও মিফতাহ্ সিদ্দিকী প্রমুখ থাকবেন ক্বিনব্রিজ এলাকায়।

আর তৃতীয় গ্রুপে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, বিএনপি নেতা ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, হেলাল খান, আব্দুল কাইয়ুম চৌধুরী, শেখ সুজাত মিয়া, হাজী মুজিবুর রহমান মুজিব প্রমুখ থাকবেন খাসদবির পয়েন্ট এলাকায়।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত