আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

রোজার শুরুতেই নিত্যপণ্যের বাজারে আগুন

রোজার শুরুতেই নিত্যপণ্যের বাজারে আগুন

প্রতি বছর রোজা এলেই নিত্যপণ্যের দামে আগুন লেগে যায়। এটা যেন বৈধ করে নিয়েছেন ব্যবসায়ীরা। এবারের রোজাতেও এর কোনো ব্যতিক্রম নেই। রমজানের আগেই সিলেটে বেড়েছে সবকিছুর দাম। নিত্যপণ্যে থেকে শুরু করে দাম বেড়েছে মাংস, মুরগি, ছোলা, পেঁয়াজ, চিনি, খেজুর, ডাল। সেই সাথে পাল্লা দিয়ে সবজির বাজারেও লেগেছে আগুন।

ইফতারিতে তৃষ্ণা মেটানোর জন্য শরবতে ব্যবহৃত লেবু বাজারে বিক্রি হচ্ছে হালি প্রতি সর্বনিম্ন ৩০ টাকায়। যদিও এর মান খুব একটা ভালো নয়। আর একটু বড় সাইজের ভালো মানের এলাচি লেবু বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা হালি। ইফতারিতে বেগুনি বানানোর জন্য যে লম্বা বেগুন ব্যবহার করা হয়, তার দাম প্রতি কেজি ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। শসা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ থেকে ৭০ টাকায়। সালাতের জন্য নেওয়া হয় টমেটো। যে টেমেটো আগে পাওয়া যেতো ১৫ থেকে ২০ টাকায় তা এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। আর কাচামরিচ ১২০ টাকা, কলরা ৬০ টাকা। দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহ কমের অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা।

সারাদিন রোজা শেষে ইফতারের সময় মানুষ নিতে চান ছোলা স্বাদ। এটা যেন রেওয়াজে পরিণত হয়েছে। রমজানের সময় দোকানগুলোতে ইফতারের পসরায় যেমন শোভা পায় ছোলা-বেগুনি, তেমনি প্রতিটি বাড়িতে ইফতারের আইটেমে থাকে বেগুনি, ছোলাসহ নানা মুখরোচক খাবার। তাই রোজার আগেই বাড়িয়ে দেওয়া হয়েছে ছোলা দামও। ছোলা বিক্রি হচ্ছে তিন ভাগে। একটা পাওয়া যায় ৮৫ টাকা আরেকটা ৯৫ টাকা আর ভালোটা ১০৫ টাকা। বেসনের দাম গিয়ে দাঁড়িয়েছে ১২০ টাকা কেজিতে।

অপরদিকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি। একইভাবে সোনালি মুরগি ৩৫০ ও লাল মুরগি ৬৮০ টাকা, খাসির মাংস ৯৫০ টাকা আর গরুর মাংস বিক্রি হচ্ছে ৭২০ টাকায়।

তোফায়েল নামের এক ক্রেতা বলেন, খবরে দেখেছি রোজা আসলে পৃথিবীর অন্যান্য দেশে সবকিছুর দাম কমে। আমাদের দেশে এর উল্টোটা হয়। যে যার মতো করে দাম বাড়িয়ে দেয়। ইতিহাসের সর্বোচ্চ দাম ২৫০ টাকা কেজিতে কিনলাম ব্রয়লার মুরগি। বেগুন কিনতে গিয়ে শুনি এর দামও ৭০ টাকায় ঠেকেছে, আর শসা কিনেছি ৫০টাকায়। রমজান আসলেই অসাধু ব্যবসায়ীরা বাড়িয়ে দেয় সবকিছুর দাম। ফলে চাহিদা মতো বাজার না কিনতে পারছি না। এভাবে দাম বাড়তে থাকলে না খেয়ে থাকতে হবে।

অন্যদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ ও আদার দাম। বাজারে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকায়। যা গত সপ্তাহে ১১০-১২০ টাকার মধ্যে ছিল। এছাড়া ২০-২৫ টাকার মধ্যে থাকা পেঁয়াজ এখন ৩৫-৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আদা-পেঁয়াজের দাম বাড়ার বিষয়ে বিক্রেতা আল-আমিন বলেন, চীনে আদার দাম বেড়েছে। সরবরাহ কম আছে পেঁয়াজেরও। তাই দামও বেশি রাখতে হচ্ছে।

এদিকে চালের দাম স্থির আছে তবে সেটা স্বস্তি দেওয়ার মতো না। পাইকারি বিক্রেতা তানভীর সিদ্দিক জানান মোটা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি, আটাশ ৬৫-৭০ টাকা, মিনিকেট ৭০-৭৫ কেজি বিক্রি হচ্ছে, স্বর্ণ চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা। ব্যবসায়ী জসিম বলেন, বাজারে মুরগির ব্যাপক চাহিদা। কিন্তু সরবরাহ কম। পাশাপাশি মুরগির সঙ্গে সংশ্লিষ্ট সব পণ্যের দাম বাড়তি। ফলে মুরগি বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। এছাড়া মাছের বাজার আগুন। ১৭০ টাকার নিচে কোনো মাছ নেই।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত