আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইফতারের সময় ছাতকে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩৫

ইফতারের সময় ছাতকে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩৫

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ৬ জনকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা ছাতকের কৈতক হাসপাতাল চিকিৎসাধীন।

রবিবার (২৬ মার্চ) ইফতারের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী সংঘর্ষ থানাপুলিশ গিয়ে থামায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে উভয়পক্ষের গুরুতর আহতরা হলেন- মো. তাজিদুল ইসলাম (২৫), জুবায়ের আহমদ (২১), রমজান (২২), মঈন উদ্দিন (৩৫), আব্দুর রহিম (৪৫) ও জিল্লিল(২৮)।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানান- দীর্ঘদিন ধরে স্থানীয় দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। এরই মধ্যে রোববার আছরের নামাজে এক পক্ষের এক কিশোরকে মসজিদে আসতে নিষেধ করেন প্রতিপক্ষের লোকেরা। বিষয়টি নিয়ে দুপক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করে এবং বিকেল সাড়ে ৫টার দিকে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ওসির নেতৃত্বে থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামায় এবং পুলিশ মোতায়েন করে রাখা হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানান ওসি খান মো. মাইনুল জাকির। তিনি বলেন- এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। উভয়পক্ষের লোকেরাই আহত, হাসপাতালে চিকিৎসাধীন। পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত