আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বৃষ্টিতে কৃষকের স্বস্তি প্রাণ ফিরেছে জমিতে

বৃষ্টিতে কৃষকের স্বস্তি প্রাণ ফিরেছে জমিতে

হবিগঞ্জের চুনারুঘাটে গত দুই-তিন দিনের বৃষ্টিতে প্রাণ ফিরেছে বোরো সহ ফসলের জমিতে। এতে করে ফসলি জমিতে সবুজের সমারোহের মাঝে সজীবতা ও উৎপাদন বৃদ্ধি পাবে। বোরো ধান তথা মাঠের ফসলের জন্য এই মুহূর্তে বৃষ্টির খুবই প্রয়োজন ছিল।

উপজেলার কৃষকরা বোরো চাষের উপর নির্ভরশীল। ক্ষেতের অন্যতম উপকরণ হলো সেচ। যা বৃষ্টির ফলে পাওয়া গেছে। উচ্ছ্বসিত উপজেলার প্রান্তিক কৃষকরা।

এদিকে, বৃষ্টি না হওয়াতে বোরো ক্ষেতসহ অন্যান্য ফসলের জমিতে পোকা-মাকড়ের আক্রমণ বৃদ্ধি পেয়েছিল। বৃষ্টি হওয়ায় ফসলি জমি বিভিন্ন রকম ক্ষতিকারক পোকা-মাকড় থেকে রক্ষা পাবে। উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই উপজেলায় চলতি মৌসুমে বোরো আবাদ হয়েছে ১১ হাজার হেক্টর জমিতে।

কাচুয়া এলাকার কৃষক জসিম উদ্দিন জানান, এ বছর শুষ্ক মৌসুমের শুরু থেকে বৃষ্টিপাত না হওয়ায় বোরো ক্ষেত শুকিয়ে গেছে। পর্যাপ্ত পানি না পাওয়ায় বোরো ধানের অঙ্কুর বৃদ্ধি পাচ্ছে না। বৃষ্টি হওয়ায় বোরো ধানের অঙ্কুর বৃদ্ধি ও ফসলের জন্য ভালো হয়েছে। রাণী কোট এলাকার কৃষক শ্রীবাস চন্দ্র দেবনাথ জানান, বোরো ক্ষেত শুকিয়ে থাকায় প্রতিদিন বোরো জমিতে পানি দিতে হয়েছে। বৃষ্টি হওয়াতে একটু স্বস্তি পেলাম। আশা করছি, এবার বোরো ধানের ভালো ফলন হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম জানান, হঠাৎ করে বৃষ্টি হওয়ায় বোরো জমিসহ অন্যান্য কৃষি জমির ফলন ভালো হওয়ার আশা করা হচ্ছে। সেই সাথে বৃষ্টি আশীর্বাদ হয়ে এসেছে। এছাড়া আম, কাঁঠাল দ্রুত বাড়বে এবং ঝড়েপড়া বন্ধ হবে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত