আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

সিলেটের ভয়ংকর প্রতারক মামুনুর গ্রেফতার

সিলেটের ভয়ংকর প্রতারক মামুনুর গ্রেফতার

সিলেটের ভয়ংকর প্রতারক মামুনুর রশিদ তুহিন ওরফে মামুনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

বুধবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহর এলাকা থেকে বিয়ানীবাজার থানার এএসআই মৃদুল দাস তার সঙ্গীয় ফোর্স নিয়ে মামুনকে আটক করেন। তার বিরুদ্ধে ছাতকের এক তরুনীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ২০ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা ছিলো। আটক মামুন সিলেট নগরীতে বসবাস করলেও তার গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের পাড়িয়াবহর গ্রামে। সে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

সূত্র জানায়, আটক মামুন সিলেটের সংঘবদ্ধ একটি প্রতারক চক্রের অন্যতম হোতা। ২০২১ সালে ছাতকের এক তরুণীর বিরুদ্ধে ডিবিতে মাদক মামলা হয়েছে এমন নাটক সাজিয়ে তার পরিবারের কাছ থেকে বিভিন্ন সময়ে ১৯ লক্ষ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয় আটক মামুন ও তার সহযোগীরা। শুধু তাই নয় মামলা থেকে রক্ষা করার প্রলোভন দেখিয়ে তার প্রথম বিয়ের তথ্য গোপন করে ঐ তরুণীকে বিয়ে করে। এ ঘটনায় ভিকটিম তরুণীর বাবা ফিরোজ মিয়া আদালতে অভিযোগ দায়ের করলে আদালত তা আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

প্রতারক মামুন এ ঘটনা ছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী তার আপন চাচার কাছ থেকে জমিজমার কাগজপত্র টিক করার কথা বলে পাওয়ার অফ অ্যাটর্নি এনে সিলেট নগরীর বাসাসহ প্রায় ২ কোটি টাকার সম্পত্তি বিক্রি করেছে বলে অভিযোগ রয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, আটক মামুনের বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা ছিলো। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত