আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা

বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা

সিলেট মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি পালনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে প্যান্ডেল নির্মাণে বাধা দিয়েরা অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ মার্চ) বেলা ২ টার দিকে পুলিশ প্যান্ডেল নির্মাণে বাধা দিয়েছেন বলে জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি পালন করবে। গত ২৭ মার্চ এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে জানানো হলেও তারা এতো দিন কিছু বলেনি। কর্মসূচির আগের দিন বলছে এখানে অনুষ্ঠান করা যাবে না। এটা অন্যায়। পুলিশ বাধা দিতে চাইলে আগে দিতে পারতো, কর্মসূচির আগের দিন তা মেনে নেওয়া যায় না। যে কোনো মূ্ল্যে শহীদ মিনারে কর্মসূচি হবে।

এ সময় শহীদ মিনারে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ মহানগর বিএনপির নেতা কর্মীরা। এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) সুদীপ দাস জানান, বিএনপির কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে না। কেন্দ্রীয় শহীদ মিনার বা খোলা জায়গায় কর্মসূচি করার অনুমতি নেই। তারা চাইলে কোনো ইনডোরে এ কর্মসূচীর আয়োজন করতে পারে।

জানা যায়, বিএনপির ‘যুগপৎ আন্দোলন’ অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী সরকারের ‘সর্বগ্রাসী দুর্নীতি’র প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে ১ এপ্রিল (শনিবার) সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা এ কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচিতে দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

নেতৃবৃন্দ জানান, সিলেট মহানগরের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত