আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নীতিমালা না মেনে ছাত্রীকে হলে রাখার অভিযোগ প্রভোস্টের বিরুদ্ধে

নীতিমালা না মেনে ছাত্রীকে হলে রাখার অভিযোগ প্রভোস্টের বিরুদ্ধে

নীতিমালার তোয়াক্কা না করে এক ছাত্রীকে হলে রাখার অভিযোগ উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা হলের প্রভোস্টের বিরুদ্ধে। ওই ছাত্রী হলের প্রভোস্ট জোবেদা কনক খানের ‘আস্থাভাজন’ হওয়ায় স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফল প্রকাশিত হওয়ার পরও হলে থাকছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ ব্যাপারে জানতে চাইলে হল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শিক্ষার্থীদের অভিযোগ, লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সাবিহা সায়মন পুষ্পের বিশ্ববিদ্যালয় শিক্ষাজীবন শেষ হয়েছে গত জানুয়ারিতে। বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয় শিক্ষাজীবনের শেষ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দেওয়ার ৭ দিনের মধ্যে হল ছেড়ে দিতে হবে। কিন্তু সাবিহা হল ছাড়ননি। ফলে অন্য শিক্ষার্থী সিট পাচ্ছেন না। হল প্রভোস্ট জোবেদা কনক খান ও বিশেষ কিছু ব্যক্তির তদবিরে তিনি হলে থাকলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলেও অভিযোগ শিক্ষার্থীদের।

হলের নীতিমালার ১০ নম্বর ধারায় উল্লেখ রয়েছে, ‘‘বিশ্ববিদ্যালয়ের শেষ সেমিস্টারের পরীক্ষা শেষ হবার ৭ দিনের মধ্যে ছাত্রীরা হলের সমুদয় পাওনা পরিশোধ করে এবং হল পাঠাগারের সকল বই পত্র ফেরত দিয়ে হল ছেড়ে যেতে বাধ্য থাকবেন। অন্যত্থায় অতিরিক্ত প্রতিদিন হলে অবস্থানের জন্য একশ টাকা হারে জরিমানা দিতে হবে।’’

জানুয়ারিতে শেষ সেমিস্টার পরীক্ষা শেষ হলেও গত তিন মাস ধরে হলের সিট দখল করে থাকার বিনিময়ে অতিরিক্ত ফি পরিশোধ করছেন না বলেও হল সূত্র জানায়।

শিক্ষার্থীরা আরও জানান, গত ২৬ মার্চ আবাসিক হলগুলোতে ইফতার বিতরণ করে বিশ্ববদ্যিালয় প্রশাসন। বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল অফিসে লোকপ্রশাসন বিভাগের সাবেক ছাত্রী সাবিহা সায়মন পুষ্পের হাতে ইফতার তুলে দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ছবি দিয়ে একটি স্থানীয় পোর্টালে নিউজও প্রকাশিত হয়। অথচ এ শিক্ষার্থীর শিক্ষাজীবন চলতি বছরের জানুয়ারি মাসে শেষ হয়ে গেছে বলে বিভাগ সূত্রে জানা গেছে।

ওই ছাত্রী ছাড়াও আরো অনেকে প্রজেক্ট ও থিসিসের অজুহাতে হলে থাকছেন বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, ‘আবাসিক হলে সিট সংকটের কারণে অনেকেই বাইরে বাসা ভাড়া নিয়ে থাকেন। পড়ালেখা শেষ হওয়ার পরে অনেকে নানা অজুহাতে হলে থাকেন। প্রভোস্টের কাছের লোক হলে পরীক্ষা শেষ হওয়ার পরেও হলে থাকা যায়। এভাবে আরো অনেক ছাত্রী হলে রয়েছেন।’ নিয়ম বহির্ভূতভাবে হলে থাকার কারণ জানতে চেয়ে সাবিহা সায়মন পুষ্পকে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে হলের প্রভোস্ট জোবেদা কনক খানের মুঠোফোনে গত তিন ধরে একাধিকবার কল ও হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠালেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরে সহকারী প্রভোস্টের সঙ্গে কথা বললে তিনি বিষয়টি অবগত নন বলে জানান।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত