আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কিশোর গ্যাং সদস্যদের নতুন তালিকা করছে এসএমপি

কিশোর গ্যাং সদস্যদের নতুন তালিকা করছে এসএমপি

রমজান মাসের ঘটনা। সিলেটের স্থানীয় ও জাতীয় পত্র-পত্রিকায় দেখা গেছে, ৭ এপ্রিল রাতে নগরীর রিকাবীবাজার পয়েন্টে কিশোর গ্যাংয়ের সদস্যের হাতে ছুরিকাঘাতে আহত হন দুই ছাত্রলীগ কর্মী। ২৯ মার্চ চারাদিঘীরপাড়ে স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

৩১ মার্চ রাতে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক আহত হন। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশ। এছাড়া, ২৭ মার্চ চুনারুঘাটে স্বপন মিয়া নামে ১০ বছরের শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা করে কিশোর গ্যাং সদস্যরা। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের এক সদস্য আটক হয়। ওই ঘটনায় জড়িত অনেক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তারা স্বীকার করে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, সিগারেট খাওয়া, প্রভাব বিস্তারের জেরে হরহামেশা ধাওয়া-পাল্টা ধাওয়া, মারধর, সশস্ত্র হামলা, এমনকি খুন করতেও দ্বিধা করছেন না তারা।

কিশোর গ্যাং সদস্যদের অপতৎপরতা বৃদ্ধি পাওয়ায় নগরীর নতুন কিশোর গ্যাং সদস্যদের তালিকা করছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, বিষয়টি তাদের নজরদারিতে রয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশী টহলও বাড়ানো হয়েছে।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সুদ্বীপ দাস গণমাধ্যমকে জানান, এসএমপি’র কমিশনার হিসেবে ইলিয়াছ শরীফ যোগদান করেই এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। এর আলোকে নতুন করে কিশোর গ্যাংয়ের তালিকা করছেন বিভিন্ন বিটের দায়িত্বপ্রাপ্তরা। পাশাপাশি এ বিষয়ে ডিবি পুলিশকেও কাজে লাগানো হয়েছে। কিশোর গ্যাংয়ের তৎপরতার বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স বলেও জানান তিনি।

কিশোর গ্যাং সদস্যদের কেউ স্কুলের গন্ডি পেরিয়েছে। কেউ চালাচ্ছে টমটম অটোরিক্সা আবার কারো বাবার আছে অর্থ সম্পদ। টাকা হাতে থাকায় তারা গ্রুপ তৈরি করে দাপট দেখান। বিভিন্ন বিদ্যালয়ের সামনে অবস্থান করে ছাত্রীদের উত্যক্ত করা, এলাকায় আধিপত্য বিস্তার, মাদক সেবন, ছিনতাই, তীর জুয়া, মারামারি এসব কাজ এখন কিশোর গ্যায়ের মূল নেশা। অভিযোগ উঠেছে, রাজনৈতিক ছত্রছায়ায় উঠতি বয়সের কিশোরেরা সহিংসতাসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। বিভিন্ন সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা আইনের আওতায় এলেও আড়ালেই থেকে যান তাদের নেতৃত্ব দানকারীরা।

সূত্র জানায়, গত বছর এসএমপি’র ৬টি থানা এলাকায় বেপরোয়া এই কিশোর গ্যাংয়ের অপতৎপরতা থামাতে একটি তালিকা তৈরী করা হয়। এ তালিকায় ২২০ জন তরুণের নাম ছিল। তাদের বেশিরভাগেরই বয়স ১৮ বছরের নিচে। এবার ফের নতুন তালিকা করা হচ্ছে।

এ ব্যাপারে সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার জেদান আল মুসা গণমাধ্যমকে জানান, রেঞ্জ পুলিশও বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। ইতোমধ্যে সকল থানার অফিসার ইনচার্জদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত