আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে মেয়র আরিফের বাসায় অগ্নিকাণ্ড

সিলেটে মেয়র আরিফের বাসায় অগ্নিকাণ্ড

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয়দের সহযোগিতায় সিলেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে আরিফুল হক চৌধুরীর কুমারপাড়াস্থ বাসায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন- তদন্তের পরে জানা যাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিলো। অগ্নিকাণ্ডের সময় বাসায় অবস্থান করছিলেন মেয়র আরিফুল হক চৌধুরীর মা আমেনা খাতুন চৌধুরী ও তাঁর শ্বাশুড়ি। তবে তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় বাসার একটি কক্ষের ক্ষতি হয়েছে।

ঘটনার সময় মেয়রের কুমারপাড়াস্থ কার্যালয়ে অবস্থান করা তাঁর নিকটাত্মীয় জুরেজ আব্দুল্লাহ গুলজার ও বাসার সহকারী মিজানুর রহমান জানান- হঠাৎ তারা দেখতে পান মেয়রের বাসার ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। তাৎক্ষনিকভাবে তারা মেয়রের একান্ত সহকারী সচিব সুহেল আহমদ, ব্যক্তিগত সহকারী মহিবুল ইসলাম ইমন ও মোহাইমিন চৌধুরীকে খবর দেন। তারা এসে প্রথমে বাসায় অবস্থানকারী মেয়রের মা এবং শাশুড়িকে নিরাপদে সরিয়ে নেন।

অপরদিকে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে শুরু করে এবং কিছুক্ষনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। খবর সিসিকের সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম ও ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবিএম উজ্জ্বল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, ‌‘অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে চলে আসি এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি তদন্তের পর বলা যাবে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত