আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আরিফের শোডাউন, আনোয়ারুজ্জামান চৌধুরীকে শুভকামনা

আরিফের শোডাউন, আনোয়ারুজ্জামান চৌধুরীকে শুভকামনা

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১০ জন। এর মধ্যে চমক দেখিয়ে দলীয় মনোনয়ন পান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

এরপর থেকে সিলেটের কৌতুহলী মানুষের চোখ ছিল মনোনয়নবঞ্চিত নেতাদের দিকে। বঞ্চিতরা দলীয় সিদ্ধান্ত মেনে নিচ্ছেন, না বিদ্রোহের আভাস দেন - সেদিকেই কড়া চোখ ছিল নগরবাসী। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের অটল থেকে সিলেট মহানগরের রাজনীতিতে নবাগত আনোয়ারুজ্জামানকে শুভকামনা জানিয়ে নৌকা প্রতীকের জয়ের জন্য নেতাকর্মীদের প্রতি আহব্বান জানিয়েছেন তারা।

এছাড়া আনোয়ারুজ্জামান চৌধুরী মনোনয়ন পাওয়ার পর গতকাল প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত ও টুঙ্গিপাড়ায় জাতির পিতার কবর জিয়ারত করেছেন। অন্যদিকে, গতকাল রবিবার ব্যাপক শোডাউন করে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। কয়েক শত গাড়ি ও মোটরসাইকেল শোভাযাত্রাসহকারে তাকে ওসমানী বিমানবন্দর থেকে নগরীর কুমারপাড়াস্থ তার বাসায় নিয়ে আসেন নেতাকর্মীরা। তবে বিমানবন্দরে সাংবাদিকদের কাছে নির্বাচন নিয়ে নিজের অবস্থানের বিষয়টি পরিস্কার করেননি আরিফ।

গত শনিবার আনোয়ারুজ্জামানকে সিসিকের নৌকার প্রার্থী হিসেবে ঘোষণার পর সিলেটজুড়ে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়। আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নগরীতে আনন্দ মিছিল করেন। কিন্তু মনোনয়নবঞ্চিত নেতারা ছিলেন নিরব। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বঞ্চিতদের মধ্য থেকে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারেন এমন গুঞ্জনও ছিল নগরজুড়ে। কিন্তু শেষ পর্যন্ত সকল গুঞ্জন বাতাসে উড়িয়ে বঞ্চিতরা অভিনন্দন জানিয়েছেন আনোয়ারুজ্জামানকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা শুভ কামনা জানিয়েছেন আনোয়ারুজ্জামানকে।

সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ ফেসবুকে লিখেন- ‘অভিনন্দন ও শুভকামনা সিলেটের নৌকার মাঝি প্রিয় আনোয়ারুজ্জামান চৌধুরী। আমি এবং আমার পরিবার সবসময় আমাদের নেত্রী, বঙ্গবন্ধুকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্তের প্রতি অতীতেও অনুগত ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। কখনোই কি পেলাম, না পেলাম তার চিন্তা করি নি।’

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ লিখেছেন, ‘ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীদের অভিনন্দন। নৌকার জয় হোক।’

এদিকে, গতকাল রবিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেন আনোয়ারুজ্জামান। এসময় সিটি নির্বাচনে তাঁর উপর আস্থা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে তিনি বিকেলে টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন। আজ সোমবার বেলাআড়াইটায় তিনি সিলেট ফেরার কথা রয়েছে।

এদিকে, গতকাল রবিবার বেলা দুইটায় যুক্তরাজ্য সফর শেষে সিলেট পৌঁছান সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। অন্যবার বিদেশ থেকে দেশে ফেরার সময় আরিফুল হক চৌধুরী অনেকটা নিরবেই ফিরতেন। কিন্তু এবার কয়েক শত মোটরসাইকেল ও গাড়ি নিয়ে শোডাউন করে বিমানবন্দর থেকে বাসায় ফিরেন। বিমানবন্দরে নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন ছুঁড়েছিলেন সাংবাদিকরা। জবাবে কৌশলী ছিলেন আরিফ।

আরিফ বলেন, ‘আমাদের দলীয় সিদ্ধান্ত নির্বাচনে না যাওয়ার। আমাদের নেতা তারেক রহমান আমাকে একটা সিগন্যাল দিয়েছেন। সেই সিগন্যাল কী সেটা এক সপ্তাহের মধ্যে জানতে পারবেন।’ সিগন্যাল কি নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে এমন প্রশ্নের জবাবে আরিফ বলেন, ‘সিলেটের পেশাজীবী, সাধারণ মানুষ, দলের নেতাকর্মী সবাইকে নিয়ে বসবো। তাদের মতামত শুনবো। দলের সিদ্ধান্তের কথাও মাথায় আছে। সবমিলিয়ে একসপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানতে পারবেন।’



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত