আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

সিলেটের ফলের বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত, আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

সিলেটের ফলের বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত, আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে ফল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আধা ঘণ্টার মাথায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

কদমতলী এলাকার একজন বাসিন্দা বলেন, তিনি ঘরেই ছিলেন। হঠাৎ দেখতে পান ধোঁয়া উঠতে। পরে তিনি খুঁজে দেখেন ধোঁয়ার উৎস ফলের বাজার। এ সময় সেখানকার ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। এতে স্থানীয় লোকজন ও ফল বাজারের ব্যবসায়ীরাও যোগ দেন।

কদমতলী ফল বাজারের একজন ব্যবসায়ী বলেন, বাজারের দ্বিতীয় তলার ছাদের উপরে রাখা ফলের ক্যারেটে (প্লাস্টিকের ঝুড়ি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঞা বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। আগুন নিয়ন্ত্রণে আসে বেলা একটার মধ্যে। এ সময় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের উৎসের বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত