আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটজুড়ে বেড়েছে লোডশেডিং, অতিষ্ঠ সিলেটবাসী

সিলেটজুড়ে বেড়েছে লোডশেডিং, অতিষ্ঠ সিলেটবাসী

বিদ্যুৎ উৎপাদনে রেকর্ডের মধ্যেও সিলেটজুড়ে বেড়েছে লোডশেডিং। ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং হচ্ছে।অসহ্য গরমে অতিষ্ঠ জনজীবন। দিনে-রাতে সব সময়ই বিদ্যুৎ যাচ্ছে। দিনে-রাতে ১০ থেকে ১২ ঘণ্টারও বেশি লোডশেডিংয় হচ্ছে সিলেট। এ অবস্থায় ফুঁসে উঠেছে সিলেটের মানুষ। গত পরশু রাতে নগরীতে বিক্ষোভ করেন সাধারণ মানুষ।

নগরবাসী বলছেন, তীব্র গরমে এমনিতেই দিশেহারা মানুষ এর মধ্যে দিনের অর্ধেক সময় বিদ্যুৎ থাকেনা। একবার বিদ্যুৎ গেলে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে আসতে। বিদ্যুৎ উৎপাদনে রেকর্ডের মধ্যেও সিলেটজুড়ে লোডশেডিং বাড়ায় ক্ষোভ প্রকাশ করছেন তারা। বিপাকে আছেন ব্যবসায়ীরাও। ঈদের মৌসুমে এমন ঘন ঘন লোডশেডিং ব্যবসার ক্ষতি করছে বলে জানান ব্যবসায়ীরা।

বিদ্যুৎ সরবরাহ ও লোডশেডিং বন্ধের মাধ্যমে জনসাধারণের দুর্ভোগ লাঘবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে ফোন দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি। ফোনে তিনি চাহিদামাফিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে লোডশেডিং বন্ধে সহযোগিতা চান।

জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, প্রচন্ড তাপদাহে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি ও কয়েকটি কেন্দ্রে উৎপাদন ব্যাহত হওয়ায় সারাদেশে চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না। ত্রুটি সারিয়ে বিদ্যুৎকেন্দ্রগুলোকে পুরোদমে উৎপাদনে নেওয়ার কাজ চলছে। কয়েকদিনের মধ্যে চলমান বিদ্যুৎ সংকট কেটে যাবে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হলেও এই গরমে চাহিদাও বেড়ে গেছে কয়েকগুন। সিলেট বিভাগে এখন বিদ্যুতের চাহিদা রয়েছে ৬২০ মেগাওয়াট। তবে আমরা পাচ্ছি ৫১৫ মেগাওয়াট। সিলেটে এখন ১০৫ মেগাওয়াটের মত ঘাটতি রয়েছে। তাই লোডশেডিং হচ্ছে।

আব্দুল কাদির বলেন, আগামীকাল থেকে অফিস আদালত বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে। বিদ্যুৎ অপচয় রোধ করতে হবে। এমনটা হলে সমস্যা দ্রুতই সমাধান হবে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত