আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

রোদ ঝলমলে সিলেটের ঈদের সকাল

রোদ ঝলমলে সিলেটের ঈদের সকাল

রমজান মাসজুড়ে গরম আর শেষ কয়দিন ঝড়বৃষ্টিতে সকালে ঈদের জামায়াত নিয়ে আশঙ্কায় ছিলেন সিলেটবাসী। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসও ছিল কালবৈশাখী ঝড়ের। তবে সকাল থেকে ঝলমলে রোদ কাটিয়ে দিয়েছে শঙ্কার মেঘ।

সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে প্রধান জামাতে লাখো মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে জামাতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। বয়ান পেশ করেন নাইওরপুল জামে মসজিদের খতিব মাওলানা নাজমুদ্দিন ক্বাসেমী।

সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী-শিল্পপতিসহ নগরীর বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষ নামাজ আদায় করেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করেন।

এদিকে ঈদের জামায়াত ঘিরে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

সিলেট মহানগরে ৯০টি ঈদগাহ ও ৪৩৭টি মসজিদে  ঈদের জামাতে নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য ড্রোনের ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, সারভিলেন্স, মেটালডিটেক্টর, বোম ডিজপোজাল ইউনিট, সিআরটি পুলিশ, পোশাকধারী ও সাদা পোশাকধারী পুলিশ মাঠে রয়েছে। ঈদের দিন এবং পরদিন সিলেট মহানগরে কড়া নিরাপত্তা থাকবে।

সিলেটের দ্বিতীয় বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় হজরত শাহজালাল (র.) মাজার মসজিদে সকাল সাড়ে ৮টায়। এখানে ঈদ জামাতে ইমামতি করেন দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ হোসেন।

সিলেটের বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের তিনটি জামায়াত অনুষ্ঠিত হয়। প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামায়াত সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামায়াত সকাল সাড়ে ৯টায়।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে।

এসএমপি ও জেলা পুলিশের তথ্য মতে, ঈদুল ফিতরে সিলেট মহানগর ও জেলার ছোট-বড় ৩ হাজার ২৬৯ ঈদগাহ ও মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ৪৫৫ ঈদগাহ ও ২ হাজার ৮৪১ মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত