আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ঈদের শুভেচ্ছায় সিটি নির্বাচনের হাওয়া সিলেটে

ঈদের শুভেচ্ছায় সিটি নির্বাচনের হাওয়া সিলেটে

ঈদ আনন্দের সঙ্গে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে সিলেট নগরে। সম্ভাব্য মেয়র প্রার্থীরা নিজেদের বাসায় নগরবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে দোয়া চাইছেন। এ সময় তাঁদের নির্বাচনী আলাপচারিতায়ও ব্যস্ত থাকতে দেখা গেছে। আগামী ২১ জুন ইভিএমে সিলেট সিটি করপোরেশন নির্বাচন হবে।

মেয়র পদে আওয়ামী লীগ এরই মধ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে দলীয় মনোনয়ন দিয়েছে। অন্যদিকে সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিএনপি এবার নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে। তবে বিএনপির মনোনয়নে টানা দুইবার মেয়র নির্বাচিত হওয়া আরিফুল হক চৌধুরী এবার স্বতন্ত্র নির্বাচন করবেন বলে গুঞ্জন রয়েছে। এর বাইরে মেয়র পদে জাতীয় পার্টির তিনজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন এবং স্বতন্ত্র চারজন সম্ভাব্য প্রার্থীর নাম জোরেশোরে আলোচিত হচ্ছে।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে সিলেট নগরের ঐতিহাসিক শাহি ঈদগাহে অনুষ্ঠিত এ অঞ্চলের সবচেয়ে বড় ঈদের জামাতে অংশ নেন আরিফুল হক চৌধুরী ও আনোয়ারুজ্জামান চৌধুরী।

পরে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে নগরের চালিবন্দর এলাকার বাসায় ফেরেন মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। বেলা ১১টা থেকে নিজ বাসায় তিনি নগরবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আগামী সিটি নির্বাচনে নৌকা প্রতীকে ভোটও চান। দুপুর সোয়া ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজনৈতিক, সামাজিক অঙ্গন ছাড়া নানা শ্রেণি-পেশার মানুষেরাও তাঁর বাসায় এসে শুভেচ্ছা বিনিময় করছেন। এ সময় আগত অতিথিদের রুটি, খাসির মাংস, সেমাইসহ নানা খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

যোগাযোগ করলে আনোয়ারুজ্জামান চৌধুরী জানান, নগরের নানা শ্রেণি-পেশার মানুষ ঈদের শুভেচ্ছা জানাতে বাসায় আসছেন। দলের নেতা-কর্মীরাও আসছেন। সবাই নৌকা প্রতীকের বিজয় দেখতে নিজেদের অবস্থান থেকে কাজ করবেন বলে কথা দিয়েছেন। ঈদের দিন সবার সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসেই কাটছে।’

মেয়র আরিফুল হক চৌধুরী ঈদের নামাজ শেষে নগরের কুমারপাড়া এলাকার নিজ বাসভবনে আসেন। সেখানে নগরবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বেলা পৌনে ১১টার দিকে নগর ভবনে যান। এখানে প্রায় পৌনে এক ঘণ্টা সিটি করপোরেশনের কর্মকর্তা–কর্মচারী, দুস্থ ও অসহায় মানুষদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে সোয়া ১২টার দিকে নিজ বাসভবনে ফিরে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। এ সময় আগত ব্যক্তিদের সেমাই, চটপটি, জর্দাসহ বিভিন্ন খাবার দিয়ে আপ্যায়ন করা হচ্ছে।

ঈদের শুভেচ্ছা বিনিময়কালে নগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আরিফুল হক চৌধুরীকে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ জানান। এ বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমার দল বিএনপি নির্বাচনে অংশ নেবে না। তবে আমি শুভানুধ্যায়ী, দলের নেতা-কর্মী, নগরের বাসিন্দাদের সঙ্গে আলাপ করছি। নির্বাচনে অংশ নেব কি নেব না, এ ব্যাপারে দ্রুতই নিজের সিদ্ধান্ত জানাব।’

নির্বাচন কমিশনের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১ জুন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত