আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

মেয়র প্রার্থীদের পোস্টার-ফেস্টুনে সয়লাব সিলেট, সরানোর নির্দেশ

মেয়র প্রার্থীদের পোস্টার-ফেস্টুনে সয়লাব সিলেট, সরানোর নির্দেশ

সিলেট মহানগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে সম্ভাব্য মেয়র প্রার্থীদের পোস্টার ও তোরণে মহানগরের ৪২টি ওয়ার্ডের অধিকাংশ এলাকা সয়লাব হয়ে আছে।

বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী এবং জাতীয় পার্টির দলীয় মনোনয়নপ্রত্যাশী নজরুল ইসলামের সমর্থনে তোরণের আধিক্য দেখা গেছে। এর বাইরে ইসলামী ঐক্যজোট বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী মাহমুদুল হাসানের সমর্থনেও মহানগরে পোস্টার সাঁটানো হয়েছে।

তবে সিলেটসহ পাঁচ সিটির নির্বাচনী এলাকা থেকে সব ধরনের প্রচারণাসামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছেন।

নির্দেশনায় ইসি জানায়, গাজীপুর সিটি কর্পোরেশন আগামী ২৫ মে, খুলনা ও বরিশাল সিটিকর্পোরেশন ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ২১ জুন অনুষ্ঠিত হবে। সম্ভাব্য প্রার্থীগণের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে সেগুলো অপসারণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

এ লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণা সামগ্রী থাকলে তা মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ রাত ১২টার আগে সংশ্লিষ্ট ব্যক্তিগণকে নিজ খরচে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিটি কর্পোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা প্রদান প্রয়োজন।
ইসি জানায়, নির্ধারিত সময়ে উপর্যুক্ত প্রচারণা সামগ্রীসমূহ অপসারণ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে সিটি কর্পোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে নির্দেশ প্রদানের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আগামী ২১ জুন ইভিএমে ভোট গ্রহণ করা হবে। ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ২৫ মে মনোনয়নপত্র বাছাইয়ের এবং ১ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত