আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শপথ নিলেন সিলেট জেলার ৮ ইউপি চেয়ারম্যান

শপথ নিলেন সিলেট জেলার ৮ ইউপি চেয়ারম্যান

সিলেট জেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সিলেট সদর উপজেলার ৩টি ইউনিয়ন ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের নির্বাচন গত ১৬ মার্চ অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬ এপ্রিল) বেলা দেড়টার দিকে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ ও ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুর রহমান। ফেঞ্চুগঞ্জ উপজেলার ১নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তায়ফুর রহমান শাহিন, ২নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবের আহমেদ চৌধুরী শিপু, ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু ও ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসাইন শপথ গ্রহণ করেন।

এ সময় শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোবারক হোসেন, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা পিয়াংকা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, আপনারা যারা আজ শপথ নিলেন তারা আজ থেকে সকল জনগণের চেয়ারম্যান কে কাকে ভোট দিল সেটা দেখার বিষয় নয়। আপনারা জনগণের উন্নয়নে কাজ করুন, আপনাদের সহযোগিতা আধুনিক বাংলাদেশ গড়তে সহায়ক হবে। প্রতিটি কাজে আপনারা নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করতে হবে।

এসময় জেলা প্রশাসক নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানান।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত