আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে দুর্নীতিবিরোধী র্যালি, আলোচনা সভা ও স্টিকার ক্যাম্পেইন

সিলেটে দুর্নীতিবিরোধী র্যালি, আলোচনা সভা ও স্টিকার ক্যাম্পেইন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ
(টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন
নাগরিক কমিটি (সনাক)-সিলেট এর উদ্যোগে
৯ ডিসেম্বর আন্তর্জাতিক
দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়। এ
উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির মধ্যে
ছিল দুর্নীতিবিরোধী র্যালি, আলোচনা
সভা এবং সনাক এর ইয়ুথ এনগেজমেন্ট
অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্র“পের
উদ্যোগে দুর্নীতিবিরোধী স্টিকার
ক্যাম্পেইন।
সকাল দশটায় কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে
মুক্তমঞ্চ রিকাবীবাজারে এসে সমাপ্ত হয়
এবং সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে সনাক, স্বজন, ইয়েস, ইয়েস
ফ্রেন্ডস এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, সিলেট
লিডিং ইউনিভার্সিটি, সিলেট মেট্রোপিলিটন
ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,
মদনমোহন কলেজের ছাত্র-ছাত্রীগণ
অংশগ্রহণ করে। এছাড়া ব্র্যাক, এনএসএস,
বেলা, বিএনডব্লিউএলএ ও সুজন সহ বিভিন্ন
সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ
অংশগ্রহণ করেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায়
সভাপতিত্ব করেন সনাক এর ইয়েস গ্রুপের
আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মনির আহমদ।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের
উপর টিআইবি’র ধারণাপত্র পাঠ করেন ইয়েস
সদস্য আখলিমা রেজা রাখী। “জাগ্রত
বিবেক, দুর্জয় তারুণ্য-দুর্নীতি রুখবেই” এ
প্রতিপাদ্যকে সমানে রেখে ইয়েস ও
অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী তরুণদের
পক্ষ থেকে দুর্নীতিবিরোধী সামাজিক
আন্দোলনে অঙ্গীকার ব্যক্ত করে
বক্তব্য রাখেন ইয়েস ফ্রেন্ডস রমজান
আলী, ইয়েস সহ-দলনেতা সৌরভ দেবনাথ,
দলনেতা তুষার ঘোষ, ইয়েস সদস্য মৌসুমী
দে, এমসি কলেজের ছাত্র ও বিএনসিসি
ক্যাডেট নজরুল ইসলাম, সিলেট শাহজালাল
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
অর্থনীতি বিভাগের ছাত্রী রওশন
পারভেজ আইরিন এবং একই বিশ্ববিদ্যালয়ের
ছাত্র শিহাব আহমদ।


উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে
বক্তব্য রাখেন স্বজন সদস্য ও বাংলাদেশ
পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেটের
সমন্বয়কারী অ্যাডভোকেট শাহ শাহেদা
আখতার, সনাক সদস্য ও বাংলাদেশ জাতীয়
মহিলা আইনজীবী সমিতি সিলেটের
বিভাগীয় প্রধান অ্যাডভোকেট সৈয়দা শিরিন
আক্তার, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল
আহমেদ, সনাক উপদেষ্টা ও সিলেট
মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার
প্রফেসর খন্দকার মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত
ছিলেন স্বজন সদস্য এনায়েত হাসান মানিক,
অ্যাডভোকেট মোহিত লাল ধর, টিআইবি
সিলেট ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার
সুদর্শন পাল, টিআইবি’র আইটি ইউনিটের
ম্যানেজার এ. এন. এম. আজাদ রাসেল।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলে
দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ করেন।
শপথ পাঠ পরিচালনা করেন সনাক সদস্য ফারুক
মাহমুদ চৌধুরী।
দুর্নীতিবিরোধী স্টিকার ক্যাম্পেইন:
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসকে
সমানে রেখে সনাক সিলেটের ইয়ুথ
এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস)
গ্রুপ দুর্নীতিবিরোধী স্টিকার ক্যাম্পেইন
পরিচালনা করে। এর মাধ্যমে সিলেট
শহরের বিভিন্ন পয়েন্টে রিক্সা, সিএনজি
চালিত অটো রিক্সা ও বিভন্ন ব্যবসা
প্রতিষ্ঠানে দুর্নীতিবিরোধী স্টিকার
লাগিয়ে জনসচেতনামূলক প্রচারণা চালানো
হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত