আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নির্বাচন কমিশনের ‌‘কড়া নির্দেশ’ সিলেটের স্থানীয় প্রশাসনকে

নির্বাচন কমিশনের ‌‘কড়া নির্দেশ’ সিলেটের স্থানীয় প্রশাসনকে

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি পালনে কঠোর হতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিটির পুলিশ কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) চিঠি দিয়ে বলা হয়েছে, যে কোনো মূল্যে আচরণবিধি লঙ্ঘনের সব ধরনের তৎপরতা ঠেকাতে হবে। এছাড়াও রাজশাহী, খুলনা, বরিশালের স্থানীয় প্রশাসনকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ১২ জুন খুলনা, বরিশাল এবং ২১ জুন রাজশাহী, সিলেট সিটি করপোরেশন নির্বাচন। এই চার সিটির নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের শোডাউন আটকাতেই ইসি এই বিশেষ নির্দেশনা দিয়েছে বলে জানা গেছে।

এদিকে, গত ২৭ এপ্রিল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, তাঁকে নির্বাচন কমিশনে এসে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে তাঁকে শাস্তির মুখে পড়তে হবে।

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে এর আগে মন্ত্রিপরিষদ সচিব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির মহাসচিবকে চিঠি দিয়েছে ইসি।

গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের স্থানীয় প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকদের লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো কোনো প্রার্থীর মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা বা শোডাউনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

এ বিষয়ে সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো প্রকার মিছিল কিংবা শোডাউন করা যাবে না কিংবা পাঁচজনের বেশি সমর্থক নিয়ে প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন না। কোনো প্রকার মিছিল বা কোনোরূপ শোডাউন করা যাবে না। কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান– কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান, ট্রেন কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহনসহকারে মিছিল বা মশাল মিছিল বা অন্য কোনো প্রকারের মিছিল করতে পারবেন না।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত