আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে ভোট চাওয়ায়, ইয়াহইয়া চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ

আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে ভোট চাওয়ায়, ইয়াহইয়া চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ

আগামী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের দলীয় প্রার্থী রেখে নৌকার পক্ষে ভোট চাওয়ায় জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক (২) এমএ রাজ্জাক খান স্বাক্ষরিত এ নোটিশে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দফতরে লিখিতভাবে জানানোর জন্য ইয়াহইয়া চৌধুরীকে নির্দেশ প্রদান করা হয়েছে। কারণ দর্শানো নোটিশটি আজ রবিবার (১৪ মে) প্রদান করা হয়।

এর আগে গত শুক্রবার রাতে সিলেট মহানগরের ১৮ নম্বর ওয়ার্ডের ঝেরঝেরিপাড়ায় আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভায় নৌকা মার্কায় ভোট চান জাপার এই কেন্দ্রীয় নেতা। ঘটনাটি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ইয়াহইয়ার বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নিতে কেন্দ্রের কাছে নালিশ জানিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। সেই নালিশের পরিপ্রেক্ষিতে আজ ইয়াহইয়া চৌধুরীকে এ নোটিশ দেয় জাতীয় পার্টিার কেন্দ্রীয় দফতর।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত