আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

চরম নিরাপত্তাহীনতায় ভোগছিঃ আরিফুল হক চৌধুরী

চরম নিরাপত্তাহীনতায় ভোগছিঃ আরিফুল হক চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর কুমারপাড়াস্থ বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কোন ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১৭ মে) রাত সাড়ে ১১ টার দিকে এই অগ্নিকান্ড ঘটেছে বলে জানিয়েছেন সিলেট জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন।

তিনি বলেন, ‘গতকাল রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার একটি নারকেল গাছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুন লাগার অল্প কিছুক্ষন পরেই ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে একই রাত রাত ১০টার দিকে মেয়রের বাসা ও ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের হঠাৎ প্রত্যাহার করে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়।

মেয়র আরিফ জানান, কোনো নোটিশ ছাড়াই তাঁর বাসা ও ব্যক্তিগত নিরাপত্তার আনসার সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। সিসিক নির্বাচনকে কেন্দ্র করে তাঁকে হয়রানি করার জন্যই এমনটি করা হয়েছে। তিনি এখন চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন।

তবে আনসার ও ভিডিপি’র সিলেট জেলার কমান্ড্যান্ট আলী রেজা রাব্বি বলেন, ‘সিটি করপোরেশনের আবেদনের নগর ভবনের নিরাপত্তা দিতে আনসার নিয়েছিল। কিন্তু এর মধ্যে পাঁচজন আনসার সদস্য মেয়রের ব্যক্তিগত নিরাপত্তা ও তাঁর বাসভবনে দায়িত্ব পালন করছিলেন। বাসা বা ব্যক্তিগত নিরাপত্তার জন্য আনসার নেওয়া যায় না। আমি সম্প্রতি এখানে যোগদান করেছি। যোগদানের পর বিষয়টি জানতে পেরে নিয়মের মধ্যেই তাদের আজ (মঙ্গলবার) প্রত্যাহার করে নিয়ে এসেছি। এখন এসব আনসার সদস্য শুধু নগর ভবনে দায়িত্ব পালন করবেন।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত