আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিসিক নিবার্চনে জাপায় কোটি টাকার মনোনয়ন বাণিজ্য

সিসিক নিবার্চনে জাপায় কোটি টাকার মনোনয়ন বাণিজ্য

সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টিতে তোলপাড় চলছে। ইতিমধ্যে একজনকে অব্যাহতি দেয়া হয়েছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। সামনে অবস্থা আরও টালমাটালের আশঙ্কা প্রকাশ করছেন দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

এবারের নির্বাচনকে কেন্দ্র করে কোটি টাকার মনোনয়ন বাণিজ্য হয়েছে, পার্টির নীতিনির্ধাকরা কোটি টাকার বিনিময়ে মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুলকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন- এমন অভিযোগ উঠছে জাতীয় পার্টির ভেতর থেকে। সম্প্রতি সিলেটে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এমন অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান চৌধুরী। তার সঙ্গে সেদিনের সংবাদ সম্মেলনে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির আরও অনেক নেতা উপস্থিত ছিলেন এবং এই বক্তব্যকে সমর্থন করেছেন।

এরপর তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলে যে জবাব তিনি দিয়েছিলেন তা সন্তোষজনক না হওয়ায় ২১মে রোববার তাকে অব্যাহতি দেয়া হয়। বিষয়টি পার্টির সবমহলে ছড়িয়ে পড়লে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। নাম প্রকাশ না করার শর্তে সিলেট মহানগর জাপার একাধিক নেতা জানিয়েছেন, আসলেইতো টাকার বিনিময়ে জাপা নজরুল ইসলাম বাবুলকে মনোনয়ন দিয়েছে। নইলে গত নির্বাচনেও যিনি কাউন্সিলর পদে নির্বাচন করে গো হারা হেরেছিলেন, যিনি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ছিলেন দীর্ঘদিন, তেমন একজন হাইব্রিডকে দলে আসতেই এমন গুরুত্বপূর্ণ একটি নির্বাচনে মনোনয়ন দেয়া হবে কেন?

আরেক নেতা বলেন, আসলে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জনগন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। মাঠের খবর তারা জানেন না বা রাখেন না। তার প্রয়োজনও মনে করেন না। নেতৃবৃন্দের মতে, নজরুল ইসলাম বাবুলের কোন অবস্থানই নেই দলে। তাই দলের নেতাকর্মীরা তাকে ভোট দেয়ার প্রশ্নই উঠেনা। শেষ পর্যন্ত নিজের কোম্পানীর শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের ভোট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে তাকে।

জানা গেছে, পার্টিতে মাহবুবুর রহমান চৌধুরীর ঘনিষ্ঠজন হিসাবে যারা পরিচিত তারা পৃথক একটা বলয় তৈরি করছেন। সেই বলয়ের নেতাকর্মীরা নির্বাচনী ময়দানে নজরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে মাঠে সোচ্চার থাকবেন, কাজ করবেন। পার্টি ও প্রার্থীর ক্ষতি হবে। তখন আবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে পার্টির অনেক ত্যাগী ও পুরানো নেতাকর্মীদের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে জেনেও তারা কেন্দ্রকে কঠিন বার্তা দিতে কাজ শুরু করেছেন।

তাদেরই একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, কাউন্সিলর নির্বাচনে যে ব্যক্তি হেরেছে, অন্যদল থেকে আসা তেমন মানুষকে মেয়র পদে মনোনয়ন দেয়াটাইতো হাস্যকর। আর জাতীয় পার্টি এমন হাস্যকর কাজে বরাবরই অভ্যস্ত। ভাগ্যে যাই থাকুক, আমরা এবার পার্টির হাস্যকর কর্মকা-ের বিরুদ্ধে ভোটের মাঠেই প্রতিবাদ জানাব।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত