আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সুনামগঞ্জসহ দেশের ৯ বিভাগের ১৭ জেলায় বিএনপির জনসমাবেশ আজ

সুনামগঞ্জসহ দেশের ৯ বিভাগের ১৭ জেলায় বিএনপির জনসমাবেশ আজ

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশে ৯ বিভাগের ১৭ জেলায় একযোগে জনসমাবেশ করবে বিএনপি। সুনামগঞ্জের জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন জেলায় বিএনপি ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

শুক্রবার (২৬ মে) সারাদেশে এই জনসমাবেশ করবে দলটি। আর এসব সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে গেছেন কেন্দ্রীয় নেতারা। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ী শহীদ ফারুক হোসেন সড়ক পশ্চিম প্রান্ত দুপুর আড়াইটায় জনসমাবেশ হবে। তবে, এতে প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাজশাহী বিভাগের বগুড়া জেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলায় স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, চট্টগ্রাম বিভাগের লক্ষ্মিপুর জেলায় আমির খসরু মাহমুদ চৌধুরী, ময়মনসিংহ বিভাগের শেরপুরে বেগম সেলিমা রহমান, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে থাকবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বান্দরবানে বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সুনামগঞ্জ জেলায় বিএনপি ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ঠাকুরগাঁওয়ে ভাইস-চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সাতক্ষীরায় ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরগুনায় ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চুয়াডাঙ্গা জেলায় ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সিরাজগঞ্জ জেলায় বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য মিজানুর রহমান মিনু, পিরোজপুরে বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, মাদারীপুর জেলায় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সৈয়দপুর জেলায় বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত