আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আনোয়ারুজ্জামানের পর মেয়র আরিফের বাসায় সৌজন্য সাক্ষাতে বাবুল

আনোয়ারুজ্জামানের পর মেয়র আরিফের বাসায় সৌজন্য সাক্ষাতে বাবুল

সিলেট সিটি করপোরেশন (সিসিক) মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, মহানগর শাখার আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল।

রোববার (২৮ মে) রাতে জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতাদের সাথে নিয়ে নগরের কুমারপাড়া এলাকার ‘মেয়র হাউজে’ যান লাঙ্গল মার্কার প্রার্থী সমাজসেবক ও ব্যবসায়ী নেতা নজরুল ইসলাম বাবুল। তাদেরকে স্বাগত জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও তার সহধর্মিণী শ্যামা হক চৌধুরী। পরে নজরুল ইসলাম বাবুল ও আরিফুল হক চৌধুরী একে অপরের সাথে সিলেট সিটি কর্পোরেশন, সিলেট নগর, সাম্প্রতিক রাজনীতি, আসন্ন নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেন।

নজরুল ইসলাম বাবুল আসন্ন সিটি নির্বাচনে তার লাঙ্গল মার্কার পক্ষে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর সার্বিক সহায়তা ও পরামর্শ প্রত্যাশা করেন। তারা বেশ কিছুসময় একান্তে আলোচনা করেন। এসময় জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাপা’র সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার আহ্বায়ক সাইফুদ্দিন খালেদ, সিলেট মহানগর জাপা'র সদস্য সচিব আব্দুস শহীদ লস্কর বশির।

প্রসঙ্গত, বর্তমান আরিফুল হক চৌধুরী টানা দুই মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দল বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সিদ্ধান্তে গণতন্ত্র রক্ষার চলমান আন্দোলনের অংশ হিসেবে এবার তিনি প্রার্থী হননি। গত ২০ মে সিলেট রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত জনসভায় আনুষ্ঠানিকভাবে প্রার্থী না হওয়ার কথা জনসম্মুখে জানিয়েছিলেন।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত