আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিসিক নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে একমাত্র নারী রোকসানা

সিসিক নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে একমাত্র নারী রোকসানা

২০০২ সালে সিটি করপোরেশন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সাধারণ ওয়ার্ডে কোনো নারী কাউন্সিলর প্রার্থী পায়নি সিলেট। তবে এবার সেই কাচের দেয়াল ভাঙতে ভোটের লড়াইয়ে নেমেছেন এক নারী প্রার্থী। আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাওয়া সিলেট সিটি নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ডে আরও চার পুরুষ প্রতিদ্বন্দ্বীর সাথে ভোটের লড়াইয়ে মাঠে নামছেন রোকসানা বেগম।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নগরের ২৫ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে মনোনয়নপত্র জমা দেন পাঁচজন। তাদের মধ্যে রোকসানা বেগম একমাত্র নারী প্রার্থী। খোঁজ নিয়ে জানা গেছে, বিগত চারটি নির্বাচনে আইনজীবী রোকসানা বেগম সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে অংশ নিয়ে তিনবার বিজয়ী হন। পরে প্রতিবারই তিনি প্যানেল মেয়র হন। ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রোকসানা মহানগর মহিলা দলের সভাপতির দায়িত্বে আছেন।

এ ছাড়া তিনি সদ্য সাবেক মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কও ছিলেন। তাঁর স্বামী এ টি এম ফয়েজ উদ্দিন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। রোকসানা বেগম বলেন, তিনবার সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হলেও সাধারণ আসনে নির্বাচিত ওয়ার্ডের কাউন্সিলরদের মতো পর্যাপ্ত বরাদ্দ বা সুযোগ-সুবিধা থেকে তিনি বঞ্চিত ছিলেন। এ কারণে এলাকার উন্নয়নে প্রত্যাশামতো কাজ করতে পারেননি। ফলে এবার সাধারণ আসনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। বিজয়ী হলে এলাকাবাসীর সুচিন্তিত পরামর্শে এক আদর্শ ওয়ার্ড গড়ে তুলবেন।

বিএনপির নিষেধাজ্ঞা সত্ত্বেও নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকসানা বলেন, ‘কাউন্সিলর পদে বিএনপির আরও অনেকে প্রার্থী হয়েছেন। তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করলে আমিও করব। আর তাঁরা যদি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান, তাহলে আমিও সরে দাঁড়াব।’

ঘোষিত তফসিল অনুযায়ী ২১ জুন ভোট হবে। বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হয়। এতে সাধারণ আসনে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। তবে ২৫ নম্বর ওয়ার্ডে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি। ২ জুন প্রতীক বরাদ্দ শেষে প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত