আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

দৃশ্যপটে ফের হাজির মেয়র আরিফ!

দৃশ্যপটে ফের হাজির মেয়র আরিফ!

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বর্তমান মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীকে নিয়ে ছিল ব্যাপক কৌতুহল। দলীয় সিদ্ধান্ত পাশ কাটিয়ে মেয়র পদে তিনি ফের প্রার্থী হন কি না, তা নিয়ে ছিল নানা কানাঘুষা। তবে হ্যাটট্রিক জয়ের জন্য আর প্রার্থী না হওয়ার ঘোষণা দেন সিসিকের টানা দুবারের এই মেয়র। এরপর আরিফকেন্দ্রিক আলোচনায় কিছুটা ভাটা পড়লেও ফের তা তুঙ্গে উঠেছে দুই মেয়র প্রার্থী কারণে।

আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী আর জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ছুটে গেছেন আরিফের কাছে, নিয়েছেন পরামর্শ। এর পরিপ্রেক্ষিতে নির্বাচনে না থাকা আরিফ আবারও দৃশ্যপটে হাজির হয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২১ জুন সিসিকের পঞ্চম নির্বাচন হবে। এ নির্বাচন বর্জন করছে বিএনপি।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন পাঁচজন। আরও তিনজন প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন। তবে ভোটের লড়াই মূলত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর মধ্যেই হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অভাবনীয় কিছু ঘটলে চমক দেখাতে পারেন ইসলামী আন্দোলনের প্রার্থীও। সংশ্লিষ্টরা জানান, সিসিকের গত দুই নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। এবার তার সামনে হ্যাটট্রিক জয়ের সুযোগ ছিল। তবে দল নির্বাচন বর্জন করায় তিনিও শেষাবধি প্রার্থী হননি। অবশ্য প্রার্থী হওয়ার আগ অবধি ধরে রেখেছিলেন নাটকীয়তা। লন্ডন আর ঢাকা ঘুরে এসে গত ২০ মে নাগরিক সমাবেশ করে সিসিক নির্বাচন বর্জনের ঘোষণা দেন আরিফ। দলীয় নেতা-কর্মী ও নগরবাসীকেও ভোট বর্জনের আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্টদের মতে, নির্বাচনে না থাকলেও সিসিকের ভোটের লড়াইয়ে আরিফুল হক চৌধুরী অন্যতম ‘ফ্যাক্টর’। আওয়ামী লীগ সরকারে থাকাবস্থায় টানা দুই মেয়াদে মেয়র হয়েছেন তিনি। ফলে ভোটের মাঠের কলাকৌশল সম্পর্কে তিনি বেশ অভিজ্ঞ। অন্যদিকে সিলেটে দলীয় রাজনীতিতে আরিফের রয়েছে নিজস্ব বলয়। তার অনুসারী বিপুলসংখ্যক নেতা-কর্মী রয়েছেন। তাছাড়া নগরবাসীর মধ্যেও তার জনপ্রিয়তা আছে। এমন প্রেক্ষাপটে আরিফের ‘সুনজর’ আশা করছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল।

তারা মনে করছেন, আরিফকে যদি নিজেদের দিকে টানা যায়, তাহলে ভোটের মাঠে এর ইতিবাচক প্রভাব পড়বে। তিনি যদি তার অনুসারীদের কারও পক্ষে ভোট দেওয়ার নীরব ইঙ্গিত দেন, তাহলে লড়াইয়ের ময়দানে এগিয়ে থাকা যাবে বলে মনে করছেন আনোয়ার ও বাবুল। জানা গেছে, গত রবিবার সকালে মেয়র আরিফের বাসায় যান আনোয়ারুজ্জামান চৌধুরী। সেখানে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা করেন তারা। সেদিন রাতে আরিফের বাসায় হাজির হন নজরুল ইসলাম বাবুল। জাতীয় পার্টির কয়েকজন নেতাও তার সঙ্গে ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উভয় প্রার্থীই আরিফের মন গলানোর চেষ্টা করেছেন। তিনি যাতে তাদের সহযোগিতা করেন, সেই অনুরোধ জানিয়েছেন।

এ প্রসঙ্গে কোনো নেতাই স্পষ্ট করে কিছু বলতে রাজি হননি। আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আরিফুল হক চৌধুরী বর্তমান মেয়র। তার কাছে দোয়া নিতে বাসায় গিয়েছিলাম। জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল বলেন- সিটি নির্বাচন ও সাম্প্রতিক রাজনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক পরিবেশে আমরা আলোচনা করেছি। বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী বলেন, তারা আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এখানে ‘অন্য কিছু’ নেই। বিএনপি নির্বাচন বর্জন করছে, আমি প্রার্থী হইনি। ফলে এ নির্বাচন নিয়ে মানুষের কোনো আগ্রহও নেই।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত