আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিলেটে ৫ দফা দাবিতে ট্যাংক-লরি নিয়ে মিছিল শ্রমিক ইউনিয়নের

সিলেটে ৫ দফা দাবিতে ট্যাংক-লরি নিয়ে মিছিল শ্রমিক ইউনিয়নের

সিলেটে একটি পেট্রল ও সিএনজি পাম্পে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে পাঁচ দফা দাবিতে ট্যাংক-লরি নিয়ে মিছিল করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে ট্যাংক-লরি নিয়ে মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট নগরের বন্দরবাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সিলেটের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

সিলেট বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। দাবিগুলোর মধ্যে আছে—পেট্রলপাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে নিরাপত্তা নিশ্চিত করা, মালিক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করা, শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার, ফিলিং স্টেশন ও ট্যাংক-লরি থেকে চাঁদাবাজি বন্ধ করা।

আজ বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকায় জড়ো হতে থাকে জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংক-লরি। শতাধিক ট্যাংক-লরি সারিবদ্ধভাবে দক্ষিণ সুরমা থেকে মেন্দিবাগ হয়ে নগরের বন্দর বাজারের দিকে আসে। এ সময় ট্যাংক–লরিগুলোর সামনে পাঁচ দফা দাবি–সংবলিত ব্যানার দেখা যায়। পরে মিছিলে নেতৃত্ব দেওয়া নেতারা সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দেন।

পেট্রলপাম্প মালিকদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে ট্যাংক-লরি নিয়ে তাঁরা মিছিল করেছেন বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনির হোসেন। ২৬ মে সিলেটের পীরেরবাজার আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে হামলার ঘটনা ঘটে। এতে ফিলিং স্টেশনের কয়েকজন কর্মী আহত হন।

ফিলিং স্টেশনের কর্মীদের দাবি, সরকারদলীয় ছাত্র সংগঠনের নামে কয়েকজন দুর্বৃত্ত ক্রেতাদের সারি ভেঙে ফিলিং স্টেশনে প্রবেশ করে। স্টেশনের কর্মীরা বাধা দিলে তাঁরা হামলা ও মারধরের শিকার হন। এ ঘটনার পরদিন ফিলিং স্টেশনের মালিকপক্ষ মামলা করে। সেই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানায়। দাবি না মানলে আগামী রোববার থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

বাংলাদেশ সিএনজি স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী বলেন, পাঁচ দফা দাবি জানিয়ে তাঁরা স্মারকলিপি দিয়েছেন। মামলার পরও আসামিরা বিভিন্নভাবে আতঙ্ক সৃষ্টি করছে। এ জন্য তাঁরা নিরাপত্তা চাইছেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত