আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

প্রতীক পেয়েই প্রচারণায় আনোয়ারুজ্জামান

প্রতীক পেয়েই প্রচারণায় আনোয়ারুজ্জামান

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোরুজ্জামান চৌধুরী প্রতিক পেয়েই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। প্রতিক বরাদ্দের পরপরই তিনি নগরীর মেন্দিবাগ ও উপশহর এলাকায় প্রচারণায় নামেন।

আজ শুক্রবার(২ জুন) সকালে প্রতিক বরাদ্দের পরপরই তিনি নেতাকর্মীদের নিয়ে নেমে পড়েন প্রচার প্রচারণায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সুযোগ্য কন্যা প্রধামন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের স্মরণীয় বরনীয় আরও অনেক রাজনৈতিক নেতা এই প্রতিক নিয়ে নির্বাচন করেছেন। তাদের উত্তরসুরী হিসাবে যাত্রা শুরুর প্রথম দিনেই তিনি সিলেট মহানগরীর মেন্দিবাগ, উপশহর ও এর আশপাশ এলাকায় নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন। এসময় তিনি পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সাথে কুশল বিনিময় করেন।

আনোয়ারুজ্জামান চৌধুরী সবার দোয়া ও আন্তরিক সহযোগীতা চেয়ে নির্বাচিত হলে স্মার্ট নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন নৌকা কেবল আওয়ামী লীগের প্রতিকই নয়, বাংলাদেশের স্বাধীনতা ও ঐতিহ্যের প্রতিক। এই প্রতিক নিয়ে নির্বাচনে প্রার্থী হওয়া অনেক রাজনৈতিক নেতার স্বপ্ন। আমার সেই স্বপ্ন পুরন হয়েছে। আমার প্রিয় নগরবাসী যদি ২১শে জুন আমাকে নৌকা মার্কায় তাদের মহামুল্যবান ভোট দিয়ে বিজয়ী করেন তাহলে আমি আমার নগরবাসীকে স্বপ্নের স্মার্ট সিলেট উপহার দেব।

এসময় তার সাথে ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তফসিল অনুযায়ী, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিলো ২৩ মে, মঙ্গলবার। মনোনয়নপত্র বাছাই ছিলো ২৫ মে, বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিলের তারিখ ছিলো ২৬ থেকে ২৮ মে, শুক্র থেকে রোববার পর্যন্ত।

আপিল নিষ্পত্তির তারিখ ছিলো ২৯ থেকে ৩১ মে, সোম থেকে বুধবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিলো গগতকাল ১ জুন।প্রতীক বরাদ্দ দেয়া হয় আজ ২ জুন শুক্রবার। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত