আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নির্বাচিত হলে নিজেকে বিলিয়ে দেব : নজরুল ইসলাম বাবুল

নির্বাচিত হলে নিজেকে বিলিয়ে দেব : নজরুল ইসলাম বাবুল

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী, জাপা'র কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগরের আহবায়ক, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক, ফিজা এন্ড কোং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম বাবুল বলেছেন, আমি লুটপাট করতে আসিনি।

আজ মানুষ নির্যাতিত নিপীড়িত। আমি নিপীড়িত মানুষের কন্ঠস্বর হতে এসেছি। পল্লীবন্ধু দল জাতীয় পার্টি সব সময় সাধারণ মানুষের পাশে ছিলো এবং আছে। আপনারা জানেন, জাতীয় পার্টির শাসনামলে দেশের কতটা অভূতপূর্ব উন্নয়ন ঘটেছিলো। সেই দলের প্রতিনিধি হিসেবে আমি প্রথমবারের মতো সিসিক নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে আপনাদের কাছে এসেছি। আগামী ২১ জুন দল মত নির্বিশেষে সবাই লাঙ্গল মার্কাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকলের কাছে অনুরোধ জানাচ্ছি। আমি কথা দিচ্ছি, নির্বাচিত হলে আপনাদের মাঝে নিজেকে বিলিয়ে দিব। মনিপুরীসহ ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর সব ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধিতে আমি কাজ করে যাব ইনশাআল্লাহ।

শুক্রবার (২ জুন) বিকেলে নগরীর আম্বরখানা মণিপুরী পাড়ায় লাঙ্গল মার্কার প্রথম নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বেণুভূষন ব্যানার্জীর সভাপতিত্বে ও প্রবাল সিংহের পরিচালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, সিলেট মনিপুরী সমাজের আহ্বায়ক পরিমল সিংহ, কান্ত সিংহ, প্রদীপ সিংহসহ মণিপুরী পাড়ার এলাকার প্রবীণ ব্যক্তিবর্গ, নারী-পুরুষ, জাতীয় পার্টির নেতাকর্মী, যুব ও ছাত্রসমাজের নেতৃবৃন্দ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত