আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

দ্রুতগতির মোটরসাইকেল কেড়ে নিল স্কুলছাত্রের প্রাণ, সড়ক অবরোধ

দ্রুতগতির মোটরসাইকেল কেড়ে নিল স্কুলছাত্রের প্রাণ, সড়ক অবরোধ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেল চাপায় স্কুলছাত্র শিবলী হাসান (১৭) নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় জড়িতদের শাস্তি ও স্পিড ব্রেকারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহত স্কুলছাত্রের সহপাঠীরা।

রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর উচ্চবিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। পরে দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। নিহত শিবলী গজনাইপুর ইউনিয়নের মুড়াউরা গ্রামের নজরুল ইসলামের ছেলে ও দিনারপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আহতরা হলেন- দিনারপুর কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও বাউসা ইউনিয়নের চানপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে বিল্লাল হোসেন (১৮), দ্বাদশ শ্রেণির ছাত্র ও দেবপাড়া ইউনিয়নের বাশডর গ্রামের আইন উদ্দিনের ছেলে ইকবাল আমীন (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার দিনারপুর উচ্চবিদ্যালয়ে যাওয়ার পথে ঢাকা-সিলেট রাস্তা পারাপার হচ্ছিল শিবলী। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল স্কুলছাত্র শিবলীকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র ও স্কুলছাত্র শিবলী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক শিবলীকে মৃত ঘোষণা করেন।

এদিকে শিবলীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে দিনারপুর উচ্চবিদ্যালয়ের তার সহপাঠী বিদ্যালয়ের সামনে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ বিক্ষোভ করেন। এ সময় প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় তারা জড়িতদের শাস্তি ও স্কুলের সামনে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানায়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক করে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব নিহতের সত্যতা নিশ্চিত করেন।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত