আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নাশকতার শঙ্কায় মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুৎ অফিসে পুলিশ মোতায়েন

নাশকতার শঙ্কায় মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুৎ অফিসে পুলিশ মোতায়েন

অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৮ জুন) সারাদেশের বিদ্যুৎ কার্যালয়ের সামনে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচিতে হামলা, জ্বালাও-পোড়াও ও নাশকতার শঙ্কায় মৌলভীবাজারের কুলাউড়া বিদ্যুৎ অফিসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে কুলাউড়া বিদ্যুৎ অফিসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে বিদ্যুৎ অফিসকে নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক। তিনি বলেন, বিদ্যুৎ অফিসে কেউ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে- সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, সারাদেশের ন্যায় কুলাউড়ায় তীব্র গরম বাড়ার সাথে সাথে লোডশেডিং অনেক বেড়ে গেছে। প্রতিদিন কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ থাকছে না। সারা উপজেলায় গভীর রাত পর্যন্ত থাকছে গরমের তেজ। ফলে বাড়ছে বিদ্যুতের চাহিদা। গত কয়েক দিন সর্বোচ্চ লোডশেডিং হচ্ছে মধ্যরাতের পর।

এছাড়াও কুলাউড়ায় প্রতিদিন বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বিদ্যুৎ বিভাগের গাফলতির কারণে প্রতিদিন বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। এরআগে বুধবার রাতে শহরের উত্তর বাজার এলাকার একটি ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে, মঙ্গলবার (৬ জুন) দুপুরে দক্ষিণ বাজার এলাকার একটি ট্রান্সফরমারেও এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ বলেন, এমপি সুলতান মনসুরের হস্তক্ষেপের পর কুলাউড়া বিদ্যুৎ অফিসকে চাহিদা অনুযায়ী গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে উপজেলায় লোডশেডিং কমেছে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত