আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

শাবিতে বহিরাগতদের হামলায় ২০ শিক্ষার্থী আহত

শাবিতে বহিরাগতদের হামলায় ২০ শিক্ষার্থী আহত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শিক্ষার্থীদের ওপরে হামলা করেছে বহিরাগতরা। ইটপাটকেলের আঘাতে প্রায় ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার বিকেলে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিয়ে নিরাপত্তাকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার পর এ হামলা হয়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে শাহজালাল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকতে গেলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। পরে লোকমান হোসেন নামে আরেক শিক্ষার্থীর সঙ্গে কথা বলার সময় বহিরাগতরা বাগ্‌বিতণ্ডায় জড়ায় এবং সেখান থেকে তারা ফিরে যায়। একটু পরে স্থানীয় কিছু লোকসহ এসে ছাত্রদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় অনেকের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। বিশ্ববিদ্যালয় গেটের সামনে যুবলীগের অফিস থেকে বের হয়ে যুবলীগ নেতা দুলালের নেতৃত্বে অনেকেই হামলায় অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গেটের সামনে অবস্থান নেয়। ভেতরে শিক্ষার্থীরাও অবস্থান নেন। এ সময় যুবলীগ নেতা দুলালের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা।

আহত ৯ শিক্ষার্থীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান সহকারী প্রক্টর মিজানুর রহমান। ছুড়ে মারা ইটে অনেকের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। আহতদের মধ্যে রয়েছেন অর্থনীতি বিভাগের ওবায়দুল রহমান, বাংলা বিভাগের ইসমাইল হোসেন, রাকিব, লোকপ্রশাসন বিভাগের অমিও, সমাজবিজ্ঞান বিভাগের শৈশব এবং আলমগীর নামে এক শিক্ষার্থী। অন্যদের নাম জানা যায়নি। প্রক্টরিয়াল বডির দুই সদস্য এবং লোকপ্রশাসন বিভাগের প্রধান ড. আশরাফ সিদ্দিকীর গায়েও ইট লাগে।

এ বিষয়ে প্রক্টর ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সহকারী প্রক্টর মিজানুর রহমান বলেন, যুবলীগ নেতা দুলাল ও তার অফিসের বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। জালালাবাদ থানার ওসি সাইফুল আলম রুকন জানান, পুলিশের হস্তক্ষেপে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। স্থানীয়দের মধ্যে চার থেকে পাঁচজন আহত হয়েছেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত