আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মার্কিন কংগ্রেসম্যানের বিশেষ সম্মাননা পেলেন সিসিক মেয়র আরিফ

মার্কিন কংগ্রেসম্যানের বিশেষ সম্মাননা পেলেন সিসিক মেয়র আরিফ

মার্কিন কংগ্রেসম্যান ক্যারোলিন বি ম্যালোনির বিশেষ সম্মাননা পেয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। কোভিড-১৯ অতিমারি ও গত বছরের বন্যায় বিশেষ অবদানের জন্য মার্কিন কংগ্রেস মেম্বার ক্যারোলিন বি ম্যালোনি সিসিক মেয়রকে এই সম্মাননা প্রদান করেন।

সোমবার (১৯ জুন ২০২৩) মার্কিন কংগ্রেস মেম্বার ক্যারোলিন বি ম্যালোনির (Carolyn B Maloney) পক্ষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে বিশেষ এই সম্মাননা তুলে দেন যুক্তরাষ্টের এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব আমেরিকা ইনক এর সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দিন।

বিশেষ এই সম্মাননা গ্রহণ করে প্রতিক্রিয়ায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, কোভিড-১৯ অতিমারি ও বন্যায় সিলেট নগরবাসীর পাশে মেয়র হিসেবে পাশে থেকে কাজ করেছি। সিটি করপোরেশনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে নগরবাসীর অনেকেই আমাদের সাথে ছিলেন। সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়েছিলেন। আজকের এই স্বীকৃতি আমি প্রাণপ্রিয় নগরবাসীকে উৎসর্গ করছি।

এসময় তিনি মার্কিন কংগ্রেস মেম্বার ক্যারোলিন বি ম্যালোনিসহ যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান। মার্কিন কনগ্রেসম্যানের বিশেষ সম্মাননা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।


 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত