আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিলেটে বন্যার সাথে সাথে ডেঙ্গুর আতঙ্ক

সিলেটে বন্যার সাথে সাথে ডেঙ্গুর আতঙ্ক

পাহাড়ি ঢল আর উজানের বৃষ্টিতে সিলেটের নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। সিলেটে শঙ্কা দেখা দিয়েছে বন্যার। ইতিমধ্যে সুরমা নদীর কানাইঘাট পয়েন্ট বিপদসীমা অতিক্রম করেছে। সিলেটের অন্যান্য নদ-নদীগুলোর পয়েন্টর পানি বিপদসীমা ছুঁইছুঁই। বন্যার এই শঙ্কার মধ্যে আতঙ্কের আরেক নাম ডেঙ্গু। সিলেট স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সিলেট দুই জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। তবে এ সংখ্যা আরো বেশি বলে ধারণা করা হচ্ছে।

দেশে ক্রমশই বাড়ছে ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ৩২৩ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু জ্বরে দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ২ জন ডেঙ্গুরোগী। এ বছরের জানুয়ারী থেকে জুন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৬জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেটের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু উপসর্গ নিয়ে ভর্তি আছেন বেশ কয়েকজন।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, ডেঙ্গুতে শনাক্ত হওয়া দুইজন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় এখনো কোন ডেঙ্গুরোগী শনাক্ত হয়নি। মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে গত ১ জুন থেকে বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। সিলেটে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমে গেলেই এডিস মশার লার্ভা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের কর্যক্রম চলমান রয়েছে। এ ক্ষেত্রে মহানগরবাসীর সচেতনতা বাড়াতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তর দুই জনের কথা বললেও এ সংখ্যা আরো বেশি বলে ধারণা করা হচ্ছে। মহানগরীর বিভিন্ন সরকারী-বেসরকারী হাসপাতালে ও বাসা-বাড়ীতে ডেঙ্গুরোগের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। প্রাথমিকভাবে তারা ডেঙ্গু আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সিলেট স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ২ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১ জন সিলেট জেলা গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা ও অপরজন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাসিন্দা। তবে এই ২ জনের কারো ট্রাভেল হিস্ট্রি নেই।

নূরে আলম শামীম আরো জানান, পর্যটন স্পট হিসেবে গোয়াইনঘাট এলাকায় প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসেন। পর্যটকদের সাথে এসি গাড়ীতে করে ডেঙ্গু মশা সিলেটেও ছড়িয়ে পড়তে পারে বলে সংশ্লিষ্ট একটি সূত্রে আশঙ্কা করা হচ্ছে। সবাইকে সচেতন হওয়ার জন্য আমরা কার্যক্রাম চালাচ্ছি। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত