আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সুনামগঞ্জের শাল্লায় ভেসে যাওয়া মায়ের লাশ উদ্ধার, সন্তানরা এখনো নিখোঁজ

সুনামগঞ্জের শাল্লায় ভেসে যাওয়া মায়ের লাশ উদ্ধার, সন্তানরা এখনো নিখোঁজ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ঢলের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া নারী দুর্লভ রানী দাসের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাঁর দুই সন্তান জবা রানী দাস (৭) ও বিজয় দাস (৫) এখনো নিখোঁজ। মঙ্গলবার বেলা ১১টার দিকে এলাকার দাঁড়াইন নদ থেকে দুর্লভ রানী দাসের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

তিনি উপজেলার হবিবপুর ইউনিয়নের বিলপুর গ্রামের রতীন্দ্র দাসের স্ত্রী। তাঁদের দুই শিশুসন্তান জবা দ্বিতীয় শ্রেণির এবং বিজয় প্রথম শ্রেণির শিক্ষার্থী। শাল্লা উপজেলা সদরের দাঁড়াইন নদের তীরে বাহাড়া সড়ক থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢলের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হন দুর্লভ রানী ও তাঁর দুই সন্তান।

পেশায় কৃষক রতীন্দ্র দাস বলেন, গতকাল বিকেলে গ্রামের একটি বাড়িতে সন্তানদের নিয়ে শ্রাদ্ধানুষ্ঠানে গিয়েছিলেন তিনি। পরে সবাইকে বাড়িতে রেখে কাজে বাইরে যান। সন্ধ্যায় এসে দেখেন, তাঁর স্ত্রী–সন্তানেরা ঘরে নেই। এরপর খোঁজাখুঁজি শুরু করেন। রাতে খবর পেয়ে তিনি উপজেলা সদরে গিয়ে তাঁদের নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন। তাঁর স্ত্রী দুই সন্তানকে নিয়ে উপজেলা সদরে যাচ্ছিলেন কেন, তা তিনি জানেন না। তাঁর গ্রাম থেকে ঘটনাস্থল ঘণ্টাখানেকের পথ।

স্থানীয় বাসিন্দারা বলেন, সদরের মূল সড়কের সেতুর পাশে বাহাড়া সড়কে একটি কালভার্ট আছে। এটি বৃষ্টি ও পানির চাপে কিছুটা দেবে গেছে। ঢলের পানির স্রোত ঢুকছে দাঁড়াইন নদে। এখন ওই জায়গায় হাঁটুসমান পানি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু তালেব বলেন, গতকাল সন্ধ্যায় ওই নারী দুই শিশুসন্তানকে সঙ্গে নিয়ে কালভার্টের প্লাবিত অংশ পার হয়ে সদরে আসতে চাইছিলেন। পানিতে স্রোত বেশি থাকায় একজন মোটরসাইকেল চালক দুর্লভ রানীকে এদিকে আসতে নিষেধ করেন। এরপরও তিনি দুই শিশুসন্তানকে নিয়ে আসতে গিয়ে পানির স্রোতে ভেসে যান। সঙ্গে সঙ্গে একজন পানিতে নামলেও তাঁদের উদ্ধার করা যায়নি। খবর পেয়ে দ্রুত তিনি ও একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এর পর থেকে স্থানীয় লোকজন কয়েকটি নৌকা নিয়ে তাঁদের খোঁজাখুঁজি করেন। আজ সকালে ডুবুরিরা দুর্লভ রানীর লাশ উদ্ধার করেন।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত