আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিসিক নির্বাচনে সাত মেয়রপ্রার্থীর মধ্যে পাঁচজন ভোট নিয়ে সন্তুষ্ট

সিসিক নির্বাচনে সাত মেয়রপ্রার্থীর মধ্যে পাঁচজন ভোট নিয়ে সন্তুষ্ট

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়রপ্রার্থী মো. নজরুল ইসলাম (বাবুল) ও স্বতন্ত্র মেয়রপ্রার্থী মো. ছালাহ উদ্দিন (রিমন) ছাড়া বাকি পাঁচ মেয়রপ্রার্থী ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁরা জানিয়েছেন, বেলা দুইটা পর্যন্ত সুষ্ঠু ভোট হয়েছে। ভোট নিয়ে তাঁদের কোনো অভিযোগ নেই।

আওয়ামী লীগের মেয়রপ্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী সকাল সোয়া আটটার দিকে ৮ নম্বর ওয়ার্ডের পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী নগরের আনন্দ নিকেতন কেন্দ্রে দেওয়ার পর অভিযোগ করেন, সিলেটে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশই নেই।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পাল্টাপাল্টি এমন বক্তব্যের পর প্রতিদ্বন্দ্বিতায় থাকা অপর পাঁচ মেয়রপ্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁদের মধ্যে একজন ছাড়া অন্যরা সুষ্ঠু ভোট হচ্ছে বলে জানিয়েছেন। তাঁদের ভাষ্য, বেলা দুইটা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্বতন্ত্র প্রার্থী মো. ছালাহ উদ্দিন দুপুর ১২টার দিকে ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘আর্থিকভাবে দুর্বল থাকার কারণে এজেন্ট দিতে পারিনি। তবে প্রার্থী হিসেবে বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনে গেলেও আমাকে আটকে দেওয়া হয়েছে। বিকেলে নির্বাচন বর্জনেরও ঘোষণা দিতে পারি। ভোট নিয়ে সন্দেহ তৈরি হয়েছে মনে।’

সকাল সাড়ে আটটার দিকে ২১ নম্বর ওয়ার্ডের চান্দুশাহ জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ভোট দেন স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল হানিফ (কুটু)। বেলা পৌনে দুইটার দিকে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হয়েছে।’ সকাল সাড়ে ১০টার দিকে ১৪ নম্বর ওয়ার্ডের সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন জাকের পার্টির প্রার্থী মো. জহিরুল আলম। তিনি বলেন, ‘সুন্দর ও সুষ্ঠু ভোট হচ্ছে।’

৬ নম্বর ওয়ার্ডের আনোয়ারা-মতিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী মোশতাক আহমেদ রউফ মোস্তফা। তিনি বলেন, ‘ইভিএমে অনভ্যস্ততার কারণে সময় নষ্ট হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের গন্ডগোল হয়নি। ভোটার উপস্থিতি কম থাকলেও ভোট সুষ্ঠু হচ্ছে।’

অন্যদিকে বেলা দুইটার দিকে স্বতন্ত্র প্রার্থী মো. শাহ জাহান মিয়া বলেন, ‘সুষ্ঠু ভোট হচ্ছে। কোনো সমস্যা নেই।’ আজ বুধবার সিলেট সিটি করপোরেশনে পঞ্চমবারের মতো ভোট গ্রহণ চলছে। নগরের ৪২টি ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এখানে মেয়র পদে ৮ জন প্রার্থী থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হাসান বরিশাল সিটি নির্বাচনে দলের প্রার্থীর ওপর হামলার ঘটনায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত