আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

শপথের পর টুঙ্গিপাড়ায় সিসিক মেয়র-কাউন্সিলরদের শ্রদ্ধা নিবেদন

শপথের পর টুঙ্গিপাড়ায় সিসিক মেয়র-কাউন্সিলরদের শ্রদ্ধা নিবেদন

দুপুরে শপথ গ্রহণের পর বিকেলেই টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোযারুজ্জামান চৌধুরী ও কাউন্সিলরবৃন্দ। তাদের সাথে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক।

সোমবার ( ৩ জুলাই ) বিকালে তারা মাজারে পৌঁছালে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা তাদের স্বাগত জানান। এরপর তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং ১৫ আগস্টের সকল শহীদ, মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী ৩০ লাখ শহীদ, শহীদ বুদ্ধিজীবী ও জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এসময় তারা সিলেটবাসীসহ দেশের সব মানুষের কল্যাণ কামনার পাশাপাশি নগরবাসীর আশা আকাংখার প্রতিফলন ঘটানোর শক্তি ও সামর্থ্যের জন্যও স্রষ্টার দরবারে প্রার্থনা করেছেন। পরে তারা মাজার এলাকাটি ঘুরে দেখেন এবং পরিদর্শণ বইতেও স্বাক্ষর করেন। এসময় সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলারাও উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোযারুজ্জামান চৌধুরী ও রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে উভয় সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

উল্লেখ্য, গত ২১ জুন অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোযারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯শতাধিক ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। আর খায়রুজ্জামান লিটন নির্বাচিত হয়েছেন ১ লাখ ৬০ হাজারের বেশী ভোট পেয়ে। তিনি অবশ্য বর্তমান মেয়রও। আনোয়ারুজ্জামান চৌধুরী এই প্রথম জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হলেন।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত