আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ঢাকায় সমাবেশের পর এবার সিলেটে বিভাগীয় সমাবেশ করতে চায় জামায়াত

ঢাকায় সমাবেশের পর এবার সিলেটে বিভাগীয় সমাবেশ করতে চায় জামায়াত

ঢাকায় সমাবেশের পর এবার বিভাগীয় শহরে সমাবেশ করার পরিকল্পনা করেছে জামায়াতে ইসলামী। এই লক্ষ্যে আগামী ১৫ই জুলাই সিলেটে সমাবেশ করতে দলটির পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের কাছে আজ অনুমতি চাওয়া হবে বলে নেতারা জানিয়েছেন। পরবর্তীতে চট্টগ্রাম এবং বিভাগীয় বড় শহরে সমাবেশ করার পরিকল্পনা রয়েছে দলটির।

দলের আমীরসহ নেতাকর্মীদের মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে এই সমাবেশ করবে দলটি। এক দশক পরে গত ১০ই জুন রাজধানীতে প্রকাশ্যে সমাবেশ করে জামায়াতে ইসলামী। এরপর দলটি নিয়ে নানা আলোচনা শুরু হয়। আর এসবের মধ্যেই ঢাকার বাইরে বড় শহরে সমাবেশ করার উদ্যোগ নিয়েছে জামায়াত।

সমাবেশের বিষয়ে সিলেট মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আমরা আগামী ১৫ই জুলাই সিলেট মহানগরীতে সমাবেশ করতে চাই। এজন্য বুধবার পুলিশ কমিশনারের কাছে অনুমতি চেয়ে আবেদন করবো।

সমাবেশের অনুমতি পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা বলেন, আমরা আশা করছি পাবো। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সরকার আমাদের রাজনৈতিক সভা-সমাবেশ করতে দিচ্ছে না। এমন অবস্থায় যদি সমাবেশের অনুমতি পাওয়া যায় আমরা বিশ্বাস করি রাজধানীর সমাবেশের চেয়েও সিলেটে বেশি উপস্থিতি হবে। সিলেটের রেজিস্ট্রি মাঠে সমাবেশ করতে অনুমতি চাওয়া হবে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, অনুমতির ব্যাপারে আমারা আশাবাদী, কারণ আমাদের রাজধানীতে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। এছাড়াও আমরা কোনো সংঘাতে জড়াবো না। আশাকরি আমাদের অনুমতি দেয়া হবে। সূত্র: মানবজমিন

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত