আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এবার সিলেট এর সুরমা নদীতে ‘সুরমা রিভার কোচ’

এবার সিলেট এর সুরমা নদীতে ‘সুরমা রিভার কোচ’

বাংলাদেশের নতুন বিনোদন প্রতিষ্ঠান

খুব শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে দেশের একমাত্র রিভার ক্রোজ রেষ্টুরেন্ট "সুরমা রিভার ক্রোজ" রেষ্টুরেন্ট সিলেট এর সুরমা নদীতে ।একসঙ্গে ২৫০ জন মানুষের বসার হল রুম, নিচে কনফারেন্স রুম, উপরে ভিআইপি রুম, ৬ টি অত্যাধুনিক বাথরুম, দুটি বেড রুমসহ সম্পুর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ৩ তলার ‘সুরমা রিভার কোচ’ বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর বিজিবি ঘাটে এসে পৌঁছায়। আধুনিক এই বিনোদন জাহাজটি ঘাটে ভিড়ানোর সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, অতিরিক্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার হেমায়েত উদ্দিন, বিজিবির ৮ রাইফেল ব্যাটেলিয়ানের উপ-অধিনায়ক মেজর কামরুজ্জামান প্রথমেই সুরমা রিভার কোচে উঠেন। জাহাজটির পরিচালক খায়রুল হুদা চপল ও সজিব রঞ্জন দাস অতিথিদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে অতিথিদের নিয়ে রিভার কোচটি শহরের দৃষ্টি নন্দন রিভারভিউ ঘাটে এসে ভিড়ে। এসময় উৎসুক শহরবাসী এই ভ্রমণতরীটি দেখার জন্য উকিলপাড়ার রিভারভিউয়ে ভিড় করেন। 
সুরমা রিভার কোচের পরিচালক সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সজিব রঞ্জন দাস বলেন,‘বাংলাদেশে এটিই প্রথম রিভার কোচ, প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে দেশের বিখ্যাত জাহাজ প্রস্তুতকারক কোম্পানী বিকে শিপ ইয়ার্ড ৩ বছরে এটি প্রস্তুত করেছে। সকালে সুনামগঞ্জ শহর থেকে ছেড়ে যায় জাহাজটি। সিলেটে সুরমা নদীর কিনব্রিজ সংলগ্ন সুরমা নদীর ঘাটে এটি স্থায়ীভাবে থাকবে। সৌখিন সিলেটিদের বিনোদনে এটি নতুন যুক্ত হলো এবং প্রতিদিন দুপুরে ও রাতে এখানে বোফে সিস্টেমে খাবার পাবেন গ্রাহকরা। সকালে এবং বিকালে থাকবে নির্ধারিত খাবার। বিশেষ কোন অনুষ্ঠানের জন্য আগ্রহীরা পুরো কোচ অগ্রিম বুকিং দিয়ে ভাড়া নিয়ে ব্যবহার করতে পারবেন। 
পরিচালক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল বলেন,‘সুরমা রিভার কোচ’ বাংলাদেশে নতুন এবং আধুনিক একটি প্রতিষ্ঠান। এটি ব্যবহারের এবং খাবারের মূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে’। পরিচালকরা জানিয়েছেন, শীঘ্রই অর্থ ও নৌ-পরিবহন মন্ত্রীকে এই কোচ উদ্বোধনে আমন্ত্রণ জানানো হবে। বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় এর ব্যবসায়িক কার্যক্রম শুরু হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত