আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

তারুণ্যের জয়যাত্রা মঞ্চে সিসিক মেয়র আনোয়ার, ‘তারুণ্যের সমাবেশে’ ফখরুল

তারুণ্যের জয়যাত্রা মঞ্চে সিসিক মেয়র আনোয়ার, ‘তারুণ্যের সমাবেশে’ ফখরুল

সিলেট মহানগরে আজ রবিবার (৯ জুলাই) দুই কিলোমিটারের ব্যবধানে একই সময়ে পাল্টাপাল্টি সমাবেশ করছে বিএনপির সহযোগী তিন সংগঠন- যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। বিকাল তিনটা থেকে দুই সমাবেশেরই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে সিলেট আলিয়া মাদরাসা মাঠে বেলা পৌনে ৩টায় জাতীয় সংগীতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়েছে। বিকেলে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ইতোমধ্যে সমাবশমঞ্চে এসে উপস্থিত হয়েছেন। বিএনপির তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠনের আলিয়ার মাঠের ‘তারুণ্যের সমাবেশে’ কয়েক হাজার নেতাকর্মী এসে উপস্থিত হয়েছেন।

অন্যদিকে, মহানগরের রেজিস্টারি মাঠে বিকাল তিনটায় ‘তারুণ্যের জয়যাত্রা’ নামে জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে সমাবেশ শুরু হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। ইতোমধ্যে সমাবেশমঞ্চে তিনি এসে উপস্থিত হয়েছেন। এছাড়া যুবলীগের সমাবেশে উপস্থিত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব।

উভয়পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ রবিবার (৯ জুলাই) সকাল থেকে মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের অবস্থান দেখা গেছে। দুটি প্রধান রাজনৈতিক দলের সহযোগী সংগঠনগুলোর কর্মসূচি ঘিরে জনমনে আতঙ্ক ও উদ্বেগ থাকলেও উভয়পক্ষই অপ্রীতিকর ঘটনা এড়িয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করতে চায় বলে জানিয়েছে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত