আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিলেটে বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়ান্টি সিরিজ শুরু বিকেল ৬টায়

সিলেটে বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়ান্টি সিরিজ শুরু বিকেল ৬টায়

বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যে ২ ম্যাচ এর টি টোয়ান্টি সিরিজের প্রথম খেলা শুক্রবার (১৪ জুলাই) বিকেল ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। বাংলাদেশের সাথে ওয়ানডে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে আফগানিস্তান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও আফগানদের জন্য আনন্দদায়ক স্মৃতিময় স্থান। ৪ বছর পূর্বে এই মাঠেই বাংলাদেশকে হারিয়ে টেস্ট জিতেছিল তারা। এবার টি-টোয়ান্টিতে এই মাঠে সাফল্যের কাহিনী লিখতে চায় আফগানরা। ম্যাচ জয়ে উভয় দল তাদের পরিকল্পনা সাজিয়েছে। ওয়ানডে সিরিজে আফগানরা তাদের স্পিন আক্রমাণের ধার দেখিয়েছে।

সিরিজের শেষ খেলায় বাংলাদেশ পেস আক্রমণের মাধ্যমে আফগানদের ধরাশায়ি করে। বাংলাদেশ সম্পর্কে আফগান দলের অধিনায়ক রশিদ খান বলেন, ‘আমরা তাদের বিপক্ষে এশিয়া কাপে খেলবো। আমরা তাদের সম্পর্কে জানি, তারা জানে তাদের কী করতে হবে। কিন্তু এটা দারুণ প্রতিযোগিতামূলক হবে।’ তিনি বলেন ‘ স্পিন ও পেসের সমন্বয়ে গড়া আফগান বোলিং নিয়ে সন্তুষ্ট। ব্যাটিংয়ে টপ অর্ডারে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান আছেন, তবে ঘাটতি আছে মিডল অর্ডারে। আমাদের দক্ষতা আছে, প্রতিভাও আছে। এখন ব্যাটিং ভালো করাটা জরুরি।’

বাংলাদেশ টি-টোয়ান্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন ‘আমরা বিশেষ কোনো ক্রিকেটারকে নিয়ে কথা বলিনি, চিন্তাও করিনি। কী কী পরিস্থিতির মুখোমুখি হবে তা নিয়ে যারা ব্যাটিং বা বোলিং করবেন তারা ব্যক্তিগতভাবে কাজ করছেন। এটা আসলে কাউকে বলার বিষয় নয়। নিজেদের জায়গা থেকে সবাই ১০-২০ শতাংশ বেশি উন্নতি করার চেষ্টা করলে, দল ভালো পারফর্ম করবে।’ এদিকে, এবছর এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আগামী বছর আছে টি-টোয়ান্টি বিশ্বকাপ। টুনার্মেন্ট গুলো সামনে রেখে দলগুলো সিরিজটিকে প্রস্তুতি হিসেবে দেখছেন। বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ও শেষ খেলায় আগামী ১৬ জুলাই রোববার একই মাঠে পরস্পরের মুখোমুখি হবে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত