আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, সুরমা গেট এলাকা থেকে স্বামী গ্রেপ্তার

দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, সুরমা গেট এলাকা থেকে স্বামী গ্রেপ্তার

সিলেটে দাম্পত্য কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগে বিশ্বজিৎ দেবনাথ (২৬) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সিলেট সুরমা গেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল বেলা আড়াইটার দিকে নগরের শাহপরাণ মেজরটিলা এলাকার নাথপাড়ায় শ্বশুরবাড়িতে স্ত্রীকে ছুরিকাঘাত করে বিশ্বজিৎ দেবনাথ পালিয়েছিলেন বলে অভিযোগ। বিশ্বজিৎ দেবনাথ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা। নিহত শিমলা রানী নাথ (২১) মেজরটিলা এলাকার নাথপাড়া জিতেন্দ্র দেবনাথের মেয়ে।

পুলিশ ও শিমলা রানীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্বজিৎ দেবনাথ বর্তমানে মেজরটিলার নুরপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। প্রায় আট মাস আগে শিমলার সঙ্গে বিশ্বজিৎ দেবনাথের বিয়ে হয়। বিশ্বজিৎ কাজকর্ম করতেন না। তবে শিমলা নগরের নয়াসড়ক এলাকার একটি দোকানে কাজ করতেন। পাশাপাশি স্নাতকে অধ্যয়ন করছিলেন। বিয়ের পর থেকে স্বামীকে কাজ করার তাগাদা দিচ্ছিলেন স্ত্রী। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এর জেরে সম্প্রতি শিমলা রানী নাথ বাবার বাড়ি মেজরটিলার নাথপাড়ায় চলে আসেন।

শুক্রবার বেলা দুইটার দিকে বিশ্বজিৎ দেবনাথ স্ত্রীকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে নিতে নাথপাড়ায় যান। এ সময় একটি কক্ষে দুজনে কথা বলছিলেন। একপর্যায়ে স্বামী-স্ত্রীর কথা-কাটাকাটি হয়। এ সময় স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান বিশ্বজিৎ। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা শিমলাকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সিলেটের শাহপরাণ থানার উপপরিদর্শক (এসআই) অনুপ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের পর বিশ্বজিৎ দেবনাথকে গ্রেপ্তারের অভিযান চালান। বিভিন্ন তথ্য সূত্র ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গতকাল রাত ১১টার দিকে শাহপরাণ সুরমা গেট এলাকা থেকে বিশ্বজিৎকে গ্রেপ্তার করা হয়। স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বিশ্বজিৎ দেবনাথ।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, নিহত নারীর মরদেহ সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রয়েছে। আজ শনিবার ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত