আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু

ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাফলং এলাকায় ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এতে একই পরিবারের অপর চারজন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন জেসমিন আক্তার (৩২) ও তাঁর মেয়ে সুমাই আক্তার (১৩)। তাঁদের বাড়ি উপজেলার জাফলং এলাকার রসুলপুর গ্রামে। দগ্ধ চারজন হলেন জেসমিন আক্তারের স্বামী ইয়াকুব আলী, ইয়াকুবের মা ও ইয়াকুবের দুই ছেলে জুনাইদ (৫) ও জুবাইর (৪)।

দগ্ধ ইয়াকুব আলীর প্রতিবেশী জোলহাস মিয়া বলেন, রাতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ চিৎকার শুনে উঠে ইয়াকুবের ঘরে আগুন দেখতে পান। এরপর স্থানীয় লোকজন নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান।

স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াকুব আলী নিজ ঘরের একটি কক্ষে মুদিদোকান চালাতেন। সেখানে গ্যাসের সিলিন্ডারও বিক্রি করতেন। দোকানসংলগ্ন ছিল তাঁদের থাকার ঘর। সেখানে তাঁর মা, স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন। গতকাল রাতে দোকান বন্ধ করে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েছিলেন। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ ঘরে আগুন ধরে যায়। এ সময় দোকানে রাখা গ্যাস সিলিন্ডারে আগুন ধরে চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে এনে মা-মেয়ের দগ্ধ লাশ উদ্ধার করেন। সেই সঙ্গে দগ্ধ চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

জৈন্তাপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. বায়েজিদ বোস্তামী বলেন, গতকাল দিবাগত রাত পৌনে ১টার দিকে তাঁরা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলের পথে রওনা দেন। পরে সেখান থেকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। দগ্ধ চারজনকে উদ্ধার করে রাতেই স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বিক্রির জন্য মজুত করে রাখা গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আরও তদন্ত করে দেখা হচ্ছে।

সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান বলেন, মারা যাওয়া দুজনের দাফন-কাফনের জন্য ২০ হাজার টাকা করে এবং দগ্ধ প্রতি জনের জন্য ১০ হাজার টাকা করে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয়েছে।

দুজনের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত