আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কোনোদিন মুছে ফেলা যাবে না বঙ্গবন্ধুর নাম: বিমান প্রতিমন্ত্রী

কোনোদিন মুছে ফেলা যাবে না বঙ্গবন্ধুর নাম: বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী এমপি বলেছেন, ১৯৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর শেখ হাসিনার নেতৃত্বে যারা ঘুরে দাঁড়িয়েছেন তাদের মধ্যে একজন আব্দুল জব্বার। আব্দুল জব্বার বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। ১৫ই আগস্টের ঘটনা যারা ঘটিয়েছিল তারা মনে করেছিল এদেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে না। কিন্তু তাদের মনের আশা আর পূরণ হয়নি। তারা বঙ্গবন্ধুর নামও মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু তা কোনোদিনও সম্ভব হবে না।

গত রোববার বিকেলে কুলাউড়া উপজেলা পরিষদস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে আব্দুল জব্বার ফাউন্ডেশনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী এবং মরহুম আব্দুল জব্বারের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু সিলেটকে ভালোবাসতেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সিলেটকে ভালোবাসেন। সিলেটের মানুষ বেশিরভাগ ইউরোপ-আমেরিকায় থাকেন। তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শিগগিরই এ অঞ্চলের শমশেরনগর বিমানবন্দর চালু করা হবে।
তিনি আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি যাতে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে কাজ করতে পারে, সে লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

ফাউন্ডেশনের সভাপতি, মরহুমের পুত্র প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মরহুমের অপর পুত্র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, ওলিলা গ্রুপের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান, মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ প্রমুখ।

সভাশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহত ও ১৯৯২ সালের ২৮ আগস্ট নিহত মরহুম আব্দুল জব্বার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত