আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: এম এ মান্নান

দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, নির্বাচন এলেই বিএনপি আবোল তাবোল কথা বলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এদেশের মানুষকে গোলামী শৃঙ্খল পড়াতে বিদেশি লোকজনকে নিয়ে ঢাকায় এসি রুমে বসে চা আর স্যান্ডইউচ খেয়ে বলে, এদেশে আইন নেই, গণতন্ত্র নেই। ভোট নেই। বিএনপির এক দন্ডিত নেতা লন্ডনে বসে মোবাইল ফোনে দেশ চালানোর খায়েস দেখাচ্ছেন। দেশের মানুষ এসব বিশ্বাস করে না। দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় আসবে।

গতকাল বৃহস্পতিবার জগন্নাথপুরে শ্রীরামসী গণহত্যায় শহীদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের সভাপতি নূর মোহাম্মদ জুয়েলের সভাপতিত্বে ও মাহবুব হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, উপজেলা এলজিইডি প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সমাজকর্মী মুক্তাকীন আহমেদ প্রমুখ।

পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, গত ১৫ বছর সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। দেশের শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি, যোগাযোগ ব্যবস্থা, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করছে। এ সরকারের ধারাবাহিক উন্নয়নের জন্য আবারো আওয়ামী লীগকে নির্বাচিত করার জন্য তিনি আহবান জানান।

পরে পরিকল্পনামন্ত্রী প্রায় ৯৭ লক্ষ টাকা ব্যয়ে শ্রীরামসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও প্রায় ৯১ লক্ষ টাকা ব্যয়ে মশাজান কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। এলজিইডি ভবন দু’টি বাস্তবায়ন করে। এর আগে, সকালে পরিকল্পনামন্ত্রী কলকলিয়া বাজারে অক্সফোর্ড একাডেমির উদ্বোধন করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত