আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

২২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ

২২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ

সিলেটের গোয়াইনঘাটে পৃথক অভিযানে ২২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এর মধ্যে দুটি অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা চিনি ফেলে পালিয়ে গেছেন। তবে শুক্রবার মধ্যরাতে মধ্য জাফলংয়ের রাধানগর বাজার থেকে ভারতীয় চিনিসহ একজনকে গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতার মো. মাহবুবুর রহমান (২৭) উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের হাজীপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার স্বাক্ষরিত শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার জানান, শনিবার (২ সেপ্টেম্বর) ভোরে গোয়াইনঘাট থানার পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে ইছামতী নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ কেজি ওজনের ১২১ বস্তা ভারতীয় চিনি জব্দ করে পুলিশ।

 

এদিকে শুক্রবার দিনগত রাতে গোয়াইনঘাট থানা পুলিশের চোরাচালানবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউপির বুগইলকান্দি গ্রামের পলাতক আসামি আকবর আলী ও আমীর আলীর বসতঘর থেকে ৫০ কেজি ওজনের ১০০টি ভারতীয় চিনির বস্তা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চিনির মালিক বুগইলকান্দি গ্রামের নূরুল আমিনের ছেলে সজিব মিয়া (২৫) এবং মৃত হাবিব আলীর দুই ছেলে আকবর আলী (৫০) ও আমির আলী (৪২) পালিয়ে যান।

এছাড়া গোয়াইনঘাট থানার একদল পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে জাফলং ইউনিয়নে অভিযান পরিচালনা করে রাধানগর বাজার থেকে ৫০ কেজি ওজনের ৩ বস্তা ভারতীয় চিনি ও একটি টিভিএস মোটরসাইকেলসহ মো. মাহবুবুর রহমানকে (২৭) গ্রেফতার করে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, গোয়াইনঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে ২২৪ বস্তা আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি, লাল কালো রঙের একটি টিভিএস মোটরসাইকেলসহ মো. মাহবুবুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিসহ পালিয়ে যাওয়া আসামিদের বিরুদ্ধে শনিবার সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার মাহবুবুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত