আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

যাত্রী চলাচলে সীমাহীন দুর্ভোগ

যাত্রী চলাচলে সীমাহীন দুর্ভোগ

জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক পথে যোগাযোগের ক্ষেত্রে জামালগঞ্জের লাখো মানুষ চরম দুর্ভোগ আর দুর্দশা পোহাচ্ছেন। দিরাই রাস্তার মোড়ে কাঠইর নামক রাস্তা থেকে জামালগঞ্জ সদর পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার সড়কের বেহাল দশা, ভাঙ্গা ও খানাখন্দের কারণে যাত্রী চলাচলে সীমাহীন দুর্ভোগ ও দুর্দশা যেন পিছু ছাড়ছেনা ।

এলাকাবাসী ও পথচারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের উন্নয়ন শুনি, কিন্তু জামালগঞ্জের রাস্তা-ঘাটের উন্নয়ন হয় না। আমাদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। জরুরি কোনো রোগীকে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে নিয়ে যাওয়া অসম্ভব। সড়কটি দ্রুত সংস্কার ও মেরামতের দাবি জানান এলাকার সব শ্রেণী পেশার লোকজন।

হাওর বেষ্টিত সুনামগঞ্জ জেলার অবহেলিত উপজেলা জামালগঞ্জ। এ সরকারের আমলে সারাদেশে ব্যাপক উন্নয়ন হলেও এ উপজেলায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। জেলার সঙ্গে যোগাযোগের প্রধান সড়কসহ উপজেলার প্রত্যোকটি রাস্তার চিত্রও বেহাল। জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কে জামালগঞ্জ ছাড়াও ধর্মপাশা, মধ্যনগর ও নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার কিয়দাংশ যাত্রীরাও সিলেট-সুনামগঞ্জে যাতায়াত করছেন ঝুঁকি নিয়ে। এই সড়কের জামালগঞ্জের প্রবেশদ্বার উজ্জ্বলপুর নামক স্থানে ভাঙ্গা সড়কে ও ইট সলিং এর কারণে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। এই স্থানটি এখন যাত্রীদের মরণফাঁদে পরিণত হচ্ছে। যে কোন মুহুর্তেই বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন যে কেউ। জামালগঞ্জ থেকে কোন রোগীকে সুনামগঞ্জ কিংবা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হলে চরম দুর্দশায় পড়তে হয় রোগীর স্বজনদের। স্থানীয় গাড়ি চালক ও যাত্রীরা জানান, এই সড়ক তাদের জীবনের গতিশীলতা কমিয়ে দিয়েছে। চরম দুর্ভোগ আর জীবনের ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে তাদের।

ব্যাপারে জানতে চাইলে জামালগঞ্জ উপজেলা প্রকৌশলী মো: আব্দুল মালেক বলেন, ২০২২ সালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এই সড়কের জামালগঞ্জ অংশের জরুরি মেরামতে কিছু কাজ করে যান চলাচলে উপযোগী করে দেয়া হয়েছে। আগামী অর্থ বছরে পল্লী অবকাঠামো পুন:স্থাপন এর লক্ষ্যে টেকসই উন্নয়নের জন্য কাজ চলছে। বরাদ্দ পেলেই কাজ করানো হবে বলে জানান তিনি।

স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে জামালগঞ্জ, উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক টিমকে নিয়ে কয়েক দফা পরিদর্শন করেছি। তারা ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শন করে প্রকল্প বাস্তবায়নের সম্মতি ও অর্থ যোগানের আশ্বাস দিয়েছেন। এই কাজ বাস্তবায়ন হলে সুনামগঞ্জ-সিলেটের সাথে যোগাযোগের ক্ষেত্রে মাইল ফলক হয়ে থাকবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত