আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কার্যালয়গুলো উন্মুক্ত করার আহবান

মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কার্যালয়গুলো উন্মুক্ত করার আহবান

মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কার্যালয়সহ সকল উপজেলা ইউনিট কার্যালয় মুক্তিযোদ্ধাদের ব্যবহারের জন্যে উন্মুক্ত করে দেবার আহবান জানিয়েছেন সিলেটের সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। গতকাল সোমবার সিলেটের নবাগত জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সাথে সাক্ষাৎকালে তারা এ আহবান জানান।

সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু ও মুক্তিযোদ্ধা সংসদ সিলেট সদর উপজেলা ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার আলহাজ¦ ইরশাদ আলীর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন। মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ জেলা প্রশাসককে জানান, সিলেট সদর মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠার পর থেকে জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় তারা ব্যবহার করে আসছেন।

কিন্তু বর্তমানে তারা কার্যালয় ব্যবহার করতে পারছেন না। নেতৃবৃন্দ সিলেট সদর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় স্থাপনে ব্যবস্থা গ্রহণের জন্যে জেলা প্রশাসকের প্রতি আহবান জানান। এসময় জেলা প্রশাসক অত্যন্ত ধৈর্য্য সহকারে তাদের বক্তব্য শুনেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন ও তাদের কল্যাণে সরকার সবসময় বদ্ধ পরিকর।

তিনি মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দকে অফিস ব্যবহারে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস প্রদান করেন। এসময় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার তোতা মিয়া, সাবেক সহকারী কমান্ডার মো. সুরুজ আলী, সাবেক অর্থ কমান্ডার সোয়েব আহমদ, সিলেট সদর উপজেলা ইউনিট কমান্ডের সাবেক অর্থ কমান্ডার রইস আলী প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত