আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রাজনৈতিক জীবনে দেশ ও জাতির উন্নয়নে অবিস্মরণীয়:মেয়র আরিফুল হক চৌধুরী

রাজনৈতিক জীবনে দেশ ও জাতির উন্নয়নে অবিস্মরণীয়:মেয়র আরিফুল হক চৌধুরী

এম সাইফুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মৌলভীবাজারের দুসাই রিসোর্ট সংলগ্ন এলাকায় “এম সাইফুর রহমান স্মৃতি যাদুঘর” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ যাদুঘরের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকীতে এ যাদুঘরের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আরিফ বলেন, এই যাদুঘর প্রতিষ্ঠার মধ্য দিয়ে এম সাইফুর রহমান সম্পর্কে জানতে পারবে আগামী প্রজন্ম। এম সাইফুর রহমান রাজনৈতিক জীবনে দেশ ও জাতির উন্নয়নে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন উল্লেখ করে তিনি বলেন, তার স্মৃতি রক্ষার এই উদ্যোগের সর্বাঙ্গীন সফলতা কামনা করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া (মধু), বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোসলেহ উদ্দিন তারেক।

সভাপতির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও এম সাইফুর রহমান ফাউন্ডেশনের প্রধান পরিচালক এম নাসের রহমান বলেন, এম সাইফুর রহমানের রাজনৈতিক কর্মময় জীবনের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে এ যাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত